সব সময় সব খানে


বুধবার, জুলাই ২৯, ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

আপনি পড়ছেন : শরীয়তপুর

আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে আরও এক ছাত্রলীগ নেতার পদত্যাগ।


নিরব তাহসান, শরীয়তপুর

eshomoy.com || 2024-07-16
আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে আরও এক ছাত্রলীগ নেতার পদত্যাগ।
ছবি : ইমন মাঝি

নড়িয়া,শরীয়তপুর
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে নিজেকে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার  ছাত্রলীগ নেতা ইমন মাঝি।
   
জানা যায়, ইমন মাঝি নড়িয়া উপজেলার ডিঙামানিক ইউনিয়ন ছাত্রলীগ এর উপ- আইন বিষয়ক সম্পাদক। 

সোমবার (১৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
পদত্যাগ করা ইমন মাঝি  ফেসবুকে লিখেন,আমি যদিও অনার্স কমপ্লিট করিনি  কিন্তু আজকে আর চুপ থাকতে পারলাম না । আমরা কোন প্রজন্মের দিকে এগোচ্ছি আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ কি হবে সেটা ভাবার বিষয় যেদেশে সরকারি চাকরিতে যে কোটা বৈষম্য সেদেশে পড়াশুনা কি দরকার হয়তো অনেকে আমার এই মতের সাথে একমত না কিন্তু আমি বাধ্য হয়ে বলছি। 
যেদেশে ন্যায্য অধিকার এর জন্য রক্ত ঝরাতে হয় রাজপথে সেদেশে কি পড়াশুনার দরকার আছে। যেদেশে যোগ্য ব্যক্তিরা মেধাবীরা চাকরি পায় না কোটা নামক অভিশাপ এর কারণে সেদেশে পড়াশুনা করা তো বিলাসিতা। পরিশেষে বলতে চাই কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক।
আমি সজ্ঞানে এ পদ থেকে অব্যাহতি নিলাম।
নিরব তাহসান ( ই সময় ) 
শরীয়তপুর