ভোলার বোরহানউদ্দিনে বিভিন্ন বাসায় কাজের বুয়া সেজে চুরি করা চোর চক্রের সদস্য মোসাঃ ইয়াসমিন বেগমে (৪৩) কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
৩১ জুলাই সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা ৪ নম্বর ওয়ার্ডের তার স্বামীর বসতঘর থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন- আবারও ক্রেন দূর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি

এসময় তার কাছ থেকে ২৪ ভরি আট আনি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানা পুলিশ জানায়, গত ১৩ জুলাই বোরহানউদ্দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তাসলিমা বেগমের বাড়ীতে কাজের বুয়া হিসেবে যোগদান করে চোর চক্রের সদস্য মোসাঃ ইয়াসমিন বেগম। ২৬ জুলাই আটক ইয়াসমিন বেগম ঘর ঝাড়ু দেওয়ার সময় বিভিন্ন প্রকারের স্বর্নালংকার হাতের কাছে পেয়ে চুরির উদ্দেশ্য তার নিজ বাড়ি বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামে নিয়ে যায় এবং সেগুলো প্লাস্টিকের কৌটায় ভরে বাগানে মাটির নিচে পুতে রাখে।
২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত খোঁজাখুজির পর সেগুলো না পেয়ে ইয়াসমিনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে ৩০ জুলাই রবিবার দুপুরে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন ইয়াসমিনের ঘর মালিক তসলিমা বেগম।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তিস্তাপাড়ের মানুষের আনন্দ মিছিল

পরে ৩০ জুলাই রবিবার রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএমের নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব, এস আই মানিক ও এসআই মনির হোসেন সহ একটি টিম রাতভর অভিযান পরিচালনা করে। পরে ৩১ জুলাই সকালে বিভিন্ন প্রকারের কানের দুল, রুলি, বালা, আংটি, নাক ফুল, গলার চেইন, কান পাশা, স্বর্নের পাথর আংটি সহ ২৪ ভরি ৮ আনা স্বর্নালংকার উদ্ধার করে । যার বাজার মূল্য ১৭ লাখ টাকা বলে জানা যায়।
আরও পড়ুন- মার্কিন ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট জো বাইডেন : ট্রাম্প

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া বলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামানের নির্দেশে রবিবার রাতভর পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ইয়াসমিন বেগম কে আটক করে এবং চুরি মামলার মাধ্যমে দুপুরেই আটককৃত ইয়াসমিন কে কোর্টে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন- আওয়ামী লীগের কর্মীরাই পুলিশের পোশাকে হামলা করেছে : শহীদ উদ্দিন
ই-সময়/আর.এম/এমআরএম