সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

মার্কিন ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট জো বাইডেন : ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক

eshomoy.com || 2023-07-31 18:07:45
মার্কিন ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট জো বাইডেন : ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউরোপে সংঘাত উসকে দেয়ার জন্য জো বাইডেন দায়ী। বর্তমান প্রেসিডেন্টকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে, তাকে মার্কিন ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেন তিনি। 

আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্রেট এবং রিপাবলিকান প্রার্থীরা নিয়মিত বাক্যবানে একে অপরকে ঘায়েলের চেষ্টা করছেন। আর এ কাজে বেশ এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

আরও পড়ুন- আওয়ামী লীগের কর্মীরাই পুলিশের পোশাকে হামলা করেছে : শহীদ উদ্দিন


শনিবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের নেতৃত্ব এবং সামরিক বাহিনী পরিচালনায় তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। 

তিনি বলেন, ইউরোপে সৈন্য পাঠিয়ে অঞ্চলটিতে সংঘাত উসকে দিয়েছেন জো বাইডেন। দেশটির রিজার্ভ ফোর্সকে ইউরোপে মোতায়েনে বাইডেন প্রশাসনের প্রস্তাবিত বিল আটকে দেয়ার জন্য মার্কিন কংগ্রেসের প্রতিও আহ্বান জানান এই নেতা। জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ইউক্রেনীয় জ্বালানি কোম্পানি ‘বুরিসমা’ থেকে আর্থিক সুবিধা পেয়ে আসছেন বলেও উল্ল্যেখ করেন ট্রাম্প।

 

আরও পড়ুন- ভিসা নীতি বিএনপির ওপর প্রয়োগ করা উচিৎ: কাদের


 
তিনি বলেন, আমরা ইউরোপে সংঘাত বাড়ানোর জন্য সেনা পাঠাচ্ছি। জো বাইডেনের জন্য একজন আমেরিকানের জীবনও ঝুঁকিতে ফেলা উচিত হবে না। বাইডেন একজন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট।
 
‘ন্যাটো সামরিক জোটে বিপুল অর্থ খরচের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউরোপের নিরাপত্তার ঘানি টানছে যার কোনো মানেই হয়না। নিজের শাসনামলে তিনি ইউরোপীয় দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষায় বেশি অর্থ ব্যয় করতে চাপ প্রয়োগ করেছিলেনা বলে জানান তিনি।

 

আরও পড়ুন- পুলিশি বাঁধার মুখে বিএনপির সমাবেশ বানচাল

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ট্যাংক, অত্যাধুনিক যুদ্ধবিমান এবং সৈন্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ কয়েক দিনের মধ্যেই সমাধান করে ফেলেতেন।  সুত্র : আরটি’র

আরও পড়ুন- ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ

 

ই-সময়/আর.এম/এমআরএম