সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ


আন্তর্জাতিক ডেস্ক

eshomoy.com || 2023-07-28 12:38:15
ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নতুন ভাবে অভিযুক্ত হলেন । এবার তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তদন্ত বাধাগ্রস্ত করতে নিরাপত্তারক্ষীদের তার বাড়ির নিরাপত্তা ক্যামেরার ফুটেজ ডিলিট করার আদেশ দিয়েছিলেন। এখন নতুন করে ট্রাম্পের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল কৌঁসুলিরা ট্রাম্পের বিরুদ্ধে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জুলাই) এই নতুন অভিযোগগুলো করে।

সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তে বাধাগ্রস্থ এবং ইচ্ছাকৃতভাবে জাতীয় প্রতীরক্ষা তথ্য দখল করে রাখাসহ তিনটি নতুন অভিযোগ আনা হয়েছে। এই নতুন মামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা সংখ্যা দাঁড়াল ৪০।  
 
বিচারিক আদালতের নথি অনুসারে, কৌঁসুলিরা ট্রাম্পের বাড়ি মার-এ-লাগোর ৫৬ বছর বয়সী রক্ষণাবেক্ষণ কর্মী কার্লোস ডি অলিভেইরাকে তদন্তে বাধা দেয়ার ষড়যন্ত্র, তদন্তকারীদের কাছে মিথ্যা বলা এবং নথি ধ্বংস করার অভিযোগে অভিযুক্ত করেছেন। ডি অলিভেইরা হলেন ট্রাম্পের দ্বিতীয় কর্মচারী। যিনি সাবেক প্রেসিডেন্টের পাশাপাশি ফেডারেল ফৌজদারি অভিযোগের মুখোমুখিও হয়েছেন।
 
উল্লেখ্য, গত জুন মাসে ট্রাম্পের আরেক কর্মচারী ওয়াল্ট নাউতার বিরুদ্ধে ফেডারেল ফৌজদারির অভিযোগ করা হয়েছিল। আবার মার্কিন কৌঁসুলিরা বৃহস্পতিবার যে হালনাগাদ অভিযোগ গ্র্যান্ড-জুরির কাছে জমা দিয়েছেন তাতে নাউতার বিরুদ্ধে নতুন অভিযোগ করা হয়েছে। অলিভেইরার মতো তিনিও নথি ধ্বংস করার অভিযোগে যুক্ত ছিলেন বলে বলে জানানো হয়েছে।   


ই-সময়/সা.এম/এমআরএম