ভারতের মহারাষ্ট্রে ক্রেন ভেঙে পড়ে নিহত হয়েছেন ১৬ শ্রমিক। আহত আরও ৩ জন। এছাড়াও আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও পাঁচজন আটকা পড়েছে।
সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে রাজ্যের থানের শাহপুরে নির্মাণকাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন- ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত এক
প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল রাতে থানের শাহপুরের কাছে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে মারা যান ১৬ জন। আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পাঁচজন এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। রাজ্যের সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় স্তর নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছিল মেশিনটি।
আরও পড়ুন- চলন্ত ট্রেনে গুলি : নিহত ৪
নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সাথে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের পাশাপাশি মৃতদেহগুলোকেও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে শাহপুরের সরলামবে গ্রামের কাছাকাছি শ্রমিকরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় স্তর নির্মাণের কাজ করছিলেন। তখনই গার্ডার লঞ্চ ভেঙে পড়ে।
আরও পড়ুন- কাশ্মীর থেকে নিখোঁজ ভারতীয় সেনা
ঘটনাস্থলে পুলিশ, এনডিআরএফ ও দমকল বাহিনী একযোগে অনুসন্ধান চালাচ্ছে।
প্রসঙ্গত, গার্ডার লঞ্চিং মেশিন একটি বিশেষ ক্রেন; যা বড় বড় ইস্পাতের বিম বা গার্ডার সরানোর কাজ করে। হাইওয়ে, রেলসেতু নির্মাণসহ বড় ভবনের ভিত্তি তৈরিতে ব্যবহার করা হয় এই ক্রেন।

আরও পড়ুন- কর্ণাটকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে : ৪ নারীর প্রাণহানী
ই-সময়/আর.এম/এমআরএম