সোমবার (৩১ জুলাই ) সকালে মুম্বই- জয়পুর এক্সপ্রেসে গুলি। চলন্ত ট্রেনে গুলিতে নিহত অন্তত ৪ জন। নিহতদের মধ্যে একজন আরপিএফের এএসআই অফিসার ও বাকি ৩ জন যাত্রী।
অভিযোগের তির আরপিএফের এক কনস্টেবলের দিকে। মহারাষ্ট্রের পালঘরের কাছে চলন্ত ট্রেনে এমন ঘটনায় ব্যাপক আতংকিতগ্রস্ত যাত্রীরা।
আরও পড়ুন- ভিসা নীতি বিএনপির ওপর প্রয়োগ করা উচিৎ: কাদের

খবর পেয়ে তদন্তে নেমেছে রেল কর্তৃপক্ষ। অভিযুক্তকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানায়, এদিন সকালে মুম্বইগামী জয়পুর এক্সপ্রেস পালঘর স্টেশন ছাড়ার পরই ঘটনাটি ঘটে। ঘড়িতে সময় তখন ভোর ৫ টা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের বি-৫ কামরায় আরপিএফের এক কনস্টেবল তাঁর কাছে থাকা বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকেন। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন ৪ জন। এরপর দহিসার স্টেশন ঢোকার সময় অভিযুক্ত ট্রেন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ধরা পড়ে যায়।
আরও পড়ুন- শ্রমিকলীগ নেতার মোটরসাইকেল চুরি, পাবলিকের গনপিটুনি

আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়। অভিযুক্তের নাম চেতন সিং। এদিকে গুলিবিদ্ধ ৪ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
কি কারণে অভিযুক্ত আরপিএফ কনস্টেবল এমন প্রাণঘাতী হামলা চালান, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পশ্চিম রেল কর্তৃপক্ষ জানায়।
আরও পড়ুন- গার্লফ্রেন্ডের কথা রাখতে প্লেনে হকারি
ই-সময়/আরএম/এমআরএম