সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরগুনা

বরগুনায় খাল থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার


বরগুনা প্রতিনিধি (ইসময়) 

eshomoy.com || 2023-08-16 12:17:00
বরগুনায় খাল থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় খালে ভাসমান অবস্থায় থাকা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  

বুধবার (১৬ আগস্ট) সকালে উপজেলার কাকচিড়া বাজার সংলগ্ন খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন স্থানীয়রা। 

আরও পড়ুন- বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিহত মো. নজরুল ইসলাম (৬৫), পার্শ্ববর্তী উপজেলা মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি এলাকায় তার বাড়ি।

জানা যায়, সকাল পাথরঘাটায় উপজেলার কাকচিড়া বাজারে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এ ঘটনার ৩ ঘণ্টা পর ফেসবুকে দেখে তার স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। 

আরও পড়ুন- বরগুনায় অভ্যন্তরীণ কোন্দল: বিভক্ত হয়ে শোক দিবস পালন

রায়হানপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান মাইনুল ইসলাম বলেন, আজ সকালে স্থানীয়রা কাকচিড়া বাজার সংলগ্ন খালে নৌ পুলিশের জেটি সংলগ্ন একটি মরদেহ ভাসতে দেখে প্রথমে স্থানীয় ইউপি সদস্যকে জানায়। তাৎক্ষণিক আমি বিষয়টি কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ি ও পাথরঘাটা থানায় জানালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। দীর্ঘদিন ধরে এই ব্যক্তি এলাকায় ভিক্ষা করতেন বলে এলাকার লোকজন দেখেছে তাকে। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) শাহ্ আলোম বলেন। খবর শুনে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। তার ছেলে মো. ফোরকান বাবার মরদেহ শনাক্ত করেন। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। 

আরও পড়ুন- অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

ই-সময়/আরএম/এমআরএম