সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বরগুনা

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম


বরগুনা প্রতিনিধি

eshomoy.com || 2023-08-15 14:52:00
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম

বরগুনার বামনা উপজেলায় সুমি বেগম ( ৩৩) নামে এক গৃহবধূকে দেশীয় অস্ত্রের আঘাতে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার গোলাঘাটা এ ঘটনা ঘটে। সুমি বেগমের ওপর হামলা চালায় একই গ্রামের বাচ্চু চৌকিদার ও রাসেল চৌকিদার নামে দুই বখাটে যুবক।

হামলায় সুমি বেগমের মাথায় দেশীয় অস্ত্রের আঘাতে ও কানের একটি অংশ কেটে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

আরও পড়ুন- মেয়ের জামাই কর্তৃক শশুরের মাছের ঘেরে বিষ প্রয়োগ

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমি বেগম জানান, আমার স্বামীর নাম জামাল হাওলাদার। তিনি ব্যবসার সুবাদে চট্টগ্রামে থাকেন। আমি বাড়িতে এক ছেলে নিয়ে বসবাস করি। আমার স্বামী বাড়িতে না থাকার সুবাদে বাড়ির পাশেই সম্পর্কে চাচা শ্বশুর আমাকে বিভিন্ন রকম কুপ্রস্তাব দিয়ে আসছিল অনেকদিন ধরে। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে কিছুদিন আগে আমাকে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাকে জুতাপেটা করা হয়। 

আজ সোমবার দুপুরে স্থানীয় বাজার থেকে আমি বাড়িতে যাবার পথে নির্জন জায়গায় আমাকে খুনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় । আনোয়ার মাস্টারের ছেলে বাচ্চু চৌকিদার ও রাসেল চৌকিদার আমার উপর হামলা করে।

আরও পড়ুন- বেতাগীতে ঘুষ দাবীর প্রতিবাদে তহশিলদারের বিরদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক লোকমান হোসাইন জরুরী বিভাগের চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, সুমি বেগমের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় ক্ষত রয়েছে ও একটি কানের আংশিক কেটে গেছে। মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে তার।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে আমি অবগত আছি। আহত ওই নারীকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আরও পড়ুন- সম্পত্তি দখলে ১৩৫ গাছ কর্তন, বাঁধা দেয়ায় খুনের হুমকি

ই-সময়/আরএম/এমআরএম