যে পঞ্চপান্ডব ঘিরে বিশ্ব জয়ের স্বপ্ন তাদের ঘিরেই এখন নানা রকম গল্প। গত কয়েক বছরে বহুবার নেতিবাচক খবরের শিরোনাম সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। বোর্ডের সঙ্গে সিনিয়র ক্রিকেটেরদের মতের মিল হচ্চেনা। দূরত্বটা পরিষ্কার। সাকিবের ছুটি ইস্যুতে যা আরো একবার প্রমাণিত। কিন্তু কেন হচ্ছে এমনটা ? দক্ষিণ আফ্রিকা সফরের আগে হুট্ করে ছুটি চেয়ে ব্যাপক সমাচলোনার মুখে পড়েছে সাকিব, ক দিন আগে বিপিএলে যাকে বেশ চনমনে মনে হচ্ছিলো হটাৎ করে কিভাবে এতটা বিপর্যস্ত ? এ বিষয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছে তার কোচ। জানিয়েছেন শংকার কথাও। সাম্প্রতিক এমন কাণ্ডে ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। বলছেন দেশের ক্রিকেটের ভাবমূর্তি রক্ষায় দু পক্ষেরই আরো বিচক্ষণতার পরিচয় দেয়া উচিত। এম রহমান -ইসময় সংবাদ।