সব সময় সব খানে


বুধবার, জুলাই ২৯, ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : ভিডিও সংবাদ

চুয়াডাঙ্গায় আজ সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-04-18



চুয়াডাঙ্গায় আজ সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

 

 

 

‘সময়ের প্রয়োজনে সময়’ স্লোগান সামনে রেখে সময়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় কেক কাটা হয়। উৎসবমুখর পরিবেশে সাংবাদিকরা কেক কাটেন। রোববার (১৭ এপ্রিল) রাতে প্রেসক্লাব হলরুমে সময় টেলিভিশনের ১২তম জন্মদিনের আয়োজন করা হয়।


চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি বলেন, ১১ বছরে সময় টিভি অনেক পথ পাড়ি দিয়ে দেশ-বিদেশে সবার মন জয় করতে পেরেছে। সংবাদভিত্তিক চ্যানেল হওয়ায় এটি সব শ্রেণির মানুষের পছন্দ। এ ছাড়া সত্য সংবাদ পরিবেশন ও বাস্তব বিষয়গুলো তুলে ধরে সময় টেলিভিশন।

 
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন বলেন, ‘সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। সংবাদ পরিবেশনে মানুষের কথা তুলে ধরে। সময় টিভির কাছে আমাদের প্রত্যাশা–চুয়াডাঙ্গার মানুষের চাওয়া পূরণ করবে।’

 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রেসক্লাবের সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, সহসাধারণ সম্পাদক ইসলাম রাকিব, সাংবাদিক সমিতির সহসভাপতি শেখ সেলিম।
 

এ ছাড়াও সময় টিভির চুয়াডাঙ্গা রিপোর্টার মাহফুজ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিয়ার রহমান, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রিফাত রহমান, সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক উজ্জল মাসুদ, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য পলাশ উদ্দিন, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আখতার, সমকালের জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, দৈনিক পশ্চিমাঞ্চলের নির্বাহী সম্পাদক রুবাইত বিন আজাদ সুস্থির, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফ রিপোর্টার রুদ্র রাসেল, দৈনিক পশ্চিমাঞ্চলের স্টাফ রিপোর্টার আহসান আলম প্রমুখ।