মোমিন মেহেদী (নতুনধারা বাংলাদেশ) এনডিবি’র চেয়ারম্যান বলেছেন, ‘অধিকাংশ মানুষ সকালে আ. লীগ বিকালে বিএনপি হওয়ার নাটক করলেও তারা দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির হাত থেকে মুক্তির জন্য ছটফট করছে।’
আরও পড়ুন- ক্ষমতায় থেকেও আয় কমেছে আওয়ামী লীগের, বেড়েছে বিএনপির

মঙ্গলবার (১ আগস্ট) সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, যুদ্ধাপরাধীদের সমর্থক আর দুর্নীতিবাজদের দখলে বাংলাদেশ। সরকারের সর্বোচ্চ পর্যায়ে আজও যুদ্ধাপরাধীদের সমর্থকেরা বসে আছে। গত বায়ান্ন বছরে বাংলাদেশের রাজনীতিতে রাক্ষসদের রাজত্ব তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন- আওয়ামী লীগের কর্মীরাই পুলিশের পোশাকে হামলা করেছে : শহীদ উদ্দিন

বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের (নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার ) সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাশেদা চৌধুরী - সিনিয়র ভাইস চেয়ারম্যান, শান্তা ফারজানা - ভাইস চেয়ারম্যান, চন্দন সেন পলাশ - যুগ্ম মহাসচিব, বাহাউদ্দীন নাসির - সাংগঠনিক সম্পাদক, ওয়াজেদ রানা ও শেখ লিজা বক্তব্য রাখেন।
আরও পড়ুন- নির্বাচনের পর প্রধানমন্ত্রী নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন : কামরুল

বক্তারা আরও বলেন, ‘নতুনধারার রাজনীতির সাথে সারাদেশে সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হচ্ছ, ছাত্র-যুব-জনতার মৌলিক দাবি বাস্তবায়নের জন্য। তারা রাজনীতির নামে মানবাধিকার লঙ্ঘণসহ সকল অন্যায়-অপরাধ-দুর্নীতির রাঘব- বোয়ালদেরকে প্রতিহত করতে তৈরি হচ্ছে।’
আরও পড়ুন- মার্কিন ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট জো বাইডেন : ট্রাম্প
ই-সময়/আর.এম/এমআরএম