আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে বুলেট ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ হাসিনাকে এতিম করেছে, ১৯৮১ সালের ৩০ মে সেই একই বুলেট বেগম জিয়াকে বিধবা করেছে।
সোমবার (২৮ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে রমনার আইইবি চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে একথা বলেন তিনি।
আরও পড়ুন- ভোলায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহতের ঘটনায় ঘাতক এরশাদ গ্রেপ্তার
সেতুমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ১৯৭৫ সালে শেখ হাসিনাকে মারতে পারেনি। কিন্তু তার ছেলে তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে।

কাদের বলেন, যেভাবে পলাশীর প্রান্তরে বাঙালিকে মীরজাফরের দল পরাজিত করেছিল, তেমনি ‘৭৫-এ জিয়া-মোশতাক গং পরাজিত করে বাঙালি জাতিকে।
বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে, লন্ডন থেকে অনলাইনে ডাক দিয়ে আন্দোলন হয় না, বিএনপির আন্দোলনে জনগণ নেই, আছে কেবল পালিত নেতাকর্মী।
আরও পড়ুন- পাথরঘাটায় বিষ দিয়ে মাছ শিকারের সময় ৩ কিশোর আটক
সেতুমন্ত্রী আরও বলেন, জনগণ যে আন্দোলনে নেই সেই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি।
বিএনপি নেতাদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করুন, তবে ষড়যন্ত্র না। রাজনীতি করুন, কিন্তু মানুষ পোড়াবেন না।

আরও পড়ুন- বাগেরহাটে শতাধিক কৃষকের সবজি গাছ কেটে ফেলল প্রতিপক্ষরা, ১০ লক্ষ টাকার ক্ষতি
ইসময়/আরএম/এমআরএম