ভোলায় সড়ক দুর্ঘটনায় লালমোহন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সহকারি সার্জন ডা: হিল্লোল চন্দ্র দে নিহতের ঘটনায় ঘাতক মাইক্রোবাস চালক এরশাদ (৩৫) কে গ্রেপ্তার করেছে ভোলা পুলিশ। গত ২৭ আগষ্ট রোববার সিরাজগঞ্জ জেলার চৌহলী উপজেলার চরকোদালিয়া পূর্ব পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি এরশাদ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের সলিল আরড়া এলাকার বাসিন্দা শুক্কুর এর ছেলে।
আরও পড়ুন- দীঘিনালায় গাঁজাসহ আটক-১
সোমবার (২৮ আগষ্ট ) ৬ সন্ধ্যায় ভোলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, গত ৩ আগষ্ট সকালে লালমোহন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সহকারি সার্জন ডা: হিল্লোল চন্দ্র দে তার কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে লালমোহন আসার পথে ওই উপজেলার কালমা ইউনিয়নের ফরাজি বাজারের উত্তর পাশে বাকলাই এর দোকানের সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে আসা মাইক্রোবাস হিল্লোল দে কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাস চালক পালিয়ে যায়।
আরও পড়ুন- শরীয়তপুরে জ্বীনের রাণী গ্রেফতার!
ওই দিনই নিহত ডা: হিল্লোল দের চাচা সজল চন্দ্র দে বাদি হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর ০৮। পরবর্তীতে ভোলার পুলিশ সুপার মো: মাহিদুজ্জামানের নির্দেশে পুলিশ ঘাতক মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলী জিন্নাহ রাজিব, দৈনিক কালবেলা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, দৈনিক ভোলার বানীর বার্তা সম্পাদক শিমুল চৌধুরী, মোহনা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি জসিম রানা, অনলাইন নিউজ পোর্টাল স্কাই টিভি নিউজ এর সম্পাদক ও দৈনিক বণিক বার্তা পত্রিকার পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এইচ এম জাকির, এশিয়ান টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক ভোলা টাইমস পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এসিডি অর্জুন, অনলাইন নিউজ পোর্টাল ইসময় এর ভোলা জেলা প্রতিনিধি মোঃ বাবুল রানা, জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি তুহিন খন্দকার, অনলাইন নিউজ পোর্টাল ভোলা পোস্টের সম্পাদক মোঃ সোহেল রানা, দৈনিক ভোলা টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ, অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক বিজয় বাইন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন- নোয়াখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ইসময়/আরএম/এমআরএম