খাগড়াছড়ির দীঘিনালায় গাজাসহ আব্দুল মান্নান (৬২) নামে একজনকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
গত রবিবার সন্ধ্যা ৬টার সময় উপজেলার মধ্য বোয়ালখালী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রাশেদ পারভেজ ও এএসআই মাসুম বিল্লাহ অভিযান চালিয়ে গাঁজাসহ আব্দুল মান্নানকে (৬২) আটক করে। আটককৃত আসামী বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকার মৃত আঃ মজিদ এর ছেলে।
আরও পড়ুন- শরীয়তপুরে জ্বীনের রাণী গ্রেফতার!

এসময় আসামীকে জিজ্ঞাসাবাদে ও দেহ তল্লাসী করে খয়েরী রংয়ের পাঞ্জাবির ডান পকেটে থাকা ০১টি নীল রংয়ের পলিথিনের ভিতর কাগজে মোড়ানো (নব্বই) গ্রাম গাঁজা পাওয়া যায়।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো: আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীঘিনালা থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে আব্দুল মান্নান নামে একজনকে গাঁজাসহ আটক করে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
আরও পড়ুন- বরগুনায় গোপন বৈঠকের সময় ৬ শিবিরকর্মী আটক
ইসময়/আরএম/এমআরএম