খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে অন্তত ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিভিন্ন স্থানে সড়কের ওপর পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পানি নেমে গেলে সড়ক যোগাযোগ পুনরায় চালুর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পর্যটকদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।