সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খাগড়াছড়ি

ট্রাফিক পুলিশের ইফতারে যোগ দিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর


রবিউল জিহাদ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ-

eshomoy.com || 2024-04-03
ট্রাফিক পুলিশের ইফতারে যোগ দিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর
ছবিঃ সংগ্রহীত

খাগড়াছড়ি পার্বত্য জেলায় সড়কে সারাদিন কর্ম ব্যস্ত ট্রাফিক পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে ও তাদের কষ্টে কিছুটা সামিল হতেই ইফতার করলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর পিপিএম (বার)।


গতকাল  সন্ধ্যায় খাগড়াছড়ির শাপলা চত্বরের মুল পয়েন্টে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে এ ইফতারে যোগ দিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।


এসময় তিনি ট্রাফিক পুলিশ সদস্যদের উৎসাহ প্রদানের পাশাপাশি নিজেদের দায়িত্ব পালনের প্রসংশা করে বলেন, নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা এই রোজাতেও সড়ক কে নিরাপদ রাখতে খোলা আকাশের নিচে ইফতার করতে হয়। পরিবার-পরিজন রেখে এই ইফতার করাটা যেন মনের মধ্যে কষ্টের ছাপ না পরে সে লক্ষ্যে পুলিশ পরিবারের সদস্য হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।


এ সময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা ট্র্যাফিক পুলিশ ইন্সপেক্টর সুপ্রিয় দেব, আমিনুর রসুল ও সার্জেন্ট তরুণ দাশ, মাহফুজুর রহমানসহ কর্তব্যরত পুলিশ সদস্যরা ইফতারে অংশ গ্রহণ করেন।


খাগড়াছড়ি জেলা পুলিশের বর্তমান অভিভাবক পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর এমন উদ্যোগকে স্বাগত জানান দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা। সেই  সাথে পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের সব সদস্যরা।