সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খাগড়াছড়ি

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সনাক-টিআইবির যৌথ সভা অনুষ্ঠিত


রবিউল জিহাদ, খাগড়াছড়িঃ-

eshomoy.com || 2024-03-15
খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সনাক-টিআইবির যৌথ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষ্যে “উন্নয়নকে ত্বরান্বিত করতে নারীর কল্যাণে বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রন্সপারেন্সী ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি),  সচেতন নাগরিক কমিটি (সনাক) ও খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৪/০৩/২০২৪ ইং) বৃহস্পতিবার খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা "সচেতন নাগরিক কমিটি'র সভাপতি শেফালিকা ত্রিপুরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম।


এ উপলক্ষ্যে আলোচনা সভায় সনাকের সদস্য সুপ্তা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারী কলেজের সহযোগী অধ্যাপক (অবঃ) ও সনাকের সদস্য শিক্ষাবিদ মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপোলিয়ন চাকমা, খাগড়াছড়ি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালেহা রহমান, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসির স্টাফ রিপোর্টার  সৈকত দেওয়ান, স্কুলের শিক্ষক সুচরিতা চাকমা, রাইহান কবির প্রমুখ। এতে স্বাগত বক্তব্য ও দিবসের প্রতিপাদ্য উপস্থাপন করেন ইয়েসসহ দলনেতা ললিতা বৈষ্ণব (ত্রিপুরা)।


সরকারের দেওয়া নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না খেজুর


বক্তারা বলেন, নারীর জন্য যত বেশি বিনিয়োগ করবে দেশের উন্নয়ন তত ত্বরান্বিত হবে। দেশের সার্বিক উন্নয়নে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ প্রয়োজন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। 


আলোচনা সভা শেষে ইয়েস দলনেতা খলেন জ্যোতি ত্রিপুরার উপস্থাপনায় কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন টিআইবি-খাগড়াছড়ি জেলা কো-অর্ডিনেরটর মোহাম্মদ আব্দুর রহমানসহ ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সদস্যরা।