সিরাজগঞ্জ শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া আদর্শ ম্যাধমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন- শেখ হাসিনাকে এতিম করা বুলেটই বেগম জিয়াকে বিধবা করেছে: কাদের
শোকাবহ আগষ্ট উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকালে হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম ওসমান গণি'র সভাপতিত্বে সাবেক ইউপি সদস্য মোঃ আবুল বাশারের সার্বিক তত্ত্ববধানে আলোচনা সভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন।

এছারাও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জালাল সরদার, শাহজাদপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আশিকুল হক দিনার, যুগ্ম-আহবায়ক মোঃ রাশিদুল হায়দার রাশেদ, সাবেক সভাপতি মোঃ ইউনুছ আলীসহ আ'লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- বেগম খালেদা জিয়া আমার চেয়েও বেশি গরীব : গয়েশ্বর
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।
ইসময়/আরএম/এমআরএম