সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

ছাত্রলীগের সমাবেশে শেখ হাসিনা 


নিজেস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-09-01 16:21:15
ছাত্রলীগের সমাবেশে শেখ হাসিনা 

বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশে যোগ দিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সমাবেশস্থলে যান তিনি।

এদিকে দুপুর থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সেরা ছাত্র সমাবেশে পরিনত হয়েছে। জাতীয় নির্বাচনের আগে নৌকার পক্ষে তরুণ প্রজন্মকে জাগ্রত করতেই এ ছাত্র সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ।

আরও পড়ুন- শাহজাদপুরে শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
 
সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলো। বলা হয়েছিল, বিকেল ৪টায় তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন। তবে নির্ধারিত সময়ের কিছু আগেই সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচন সামনে রেখে এই সমাবেশে ছাত্রসমাজের প্রতি বার্তা দেবেন প্রধানমন্ত্রী।
 
এর আগে সমাবেশে অংশ নিতে ছাত্রলীগের ১৩৬টি ইউনিট আলাদা আলাদা পোস্টার-ব্যানার এবং রং-বেরঙের টুপি পরে জড়ো হন। জানান দেন সাংগঠনিক দক্ষতা আর নিজেদের সক্ষমতার ব্যাপারে।

ভাদ্রের ভরদুপুরে ভ্যাপসা গরম আর বৃষ্টি উপেক্ষা করে গ্রাম থেকে নগর, কেন্দ্র থেকে তৃণমূল ছাত্রলীগ কর্মীদের ঢল নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি তৃণমূলে সরকারের উন্নয়নের কথা পৌঁছে দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজীয় করতে কাজ করবে তারা।
 
নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে সরকারের পাশে থেকে ভবিষ্যতে কাজ করার প্রত্যয় জানান সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা মোকাবিলায় সরকারের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা আসে সমাবেশ থেকে।

আরও পড়ুন- আবারও সন্ত্রাসী কর্মকান্ড করতে চায় বিএনপি : অ্যাড. কামরুল ইসলাম

ইসময়/আরএম/এমআরএম