সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

বরগুনায় টায়ার জ্বালিয়ে অবরোধ পালন


মোঃ কাশেম - বরগুনা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-05 07:32:00
বরগুনায় টায়ার জ্বালিয়ে অবরোধ পালন

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন শেষ হয়েছে অনেকটা ঢিলেঢালাভাবে। শঙ্কা থাকলেও জীবনের তাগিদে দিনভর রাস্তায় বের হয়েছিলেন স্থানীয়রা। বরগুনায় আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করেন বিএনপি-জামাতের নেতাকর্মীরা।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুন-ফরিদপুরে পেঁয়াজ বীজ বিক্রিতে প্রতারণা করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

জানা যায়, উপজেলার আমতলীর তুলাতলা নামক স্থানে বিকেলে তারা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কমসূচি পালন করেন। এ সময় সড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে যায়।

প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, অপরিচিত কিছু লোকজন এসে সড়কের মাঝে টায়ারে আগুন ধরিয়ে তারা পালিয়ে যায়। পরে আমরা ওই আগুন নিভিয়ে ফেলেছি। আগুন নেভানোর পরপরই ঘটনাস্থলে পুলিশ এসেছে। দুর্বৃত্তরা তুলাতলা আঞ্চলিক সড়কের পশ্চিম দিক দিয়ে পালিয়ে গেছে।

আরও পড়ুন-অংশগ্রহন মূলক নির্বাচন চায় বাংলাদেশ ন্যাপ - জেবেল গানি

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকাওয়াত হোসেন তপু বলেন, সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা যান চলাচলে বিঘ্ন সৃষ্টির চেষ্টা চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা সড়ক ছেড়ে পালিয়ে যায়। অবরোধকারীদের সনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত আছে। 

ইসময়/একে/এমআরএম