সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার সময় গ্রেফতার প্রসঙ্গে


আবুল খায়ের, বিশেষ প্রতিনিধি

eshomoy.com || 2023-11-06 02:04:30
দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার সময় গ্রেফতার প্রসঙ্গে

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলসমূহের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিরি অবনতি করে জনমনে আতংক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

গত ২৮ অক্টোবর ২০২৩ তারিখ রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা রাজধানীর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালায়। তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

আরও পড়ুন-বরগুনায় প্রেমের কারণে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আক্রমণ ও ভাংচুর করে। তাদের হামলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষসহ বহু হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীত সময়ে রাজনৈতিক দলসমূহের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানী মহল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাংচুর এবং অগ্নিসংযোগসহ দেশব্যাপী বিভিন্ন ধরণের নাশকতার ঘটনা ঘটায়। 

এরই ধারাবাহিকতায়, অদ্য ০৫ নভেম্বর ২০২৩ তারিখ র‌্যাব ফোর্সেস দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় টঙ্গী এলাকা হতে বিএনপি'র ভাইস প্রেসিডেন্ট, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, কক্সবাজারের চকরিয়া উপজেলা শাখা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যশোরের কোতয়ালী এলাকা হতে ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল মোল্লা, যুবদলের সহ সভাপতি জসিম, রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি লালন হোসেন, নোয়াখালীর বেগমগঞ্জ হতে যুবদলের যুগ্ম আহবায়ক আসিব আলী, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ এলাকা হতে যুবদলের সভাপতি শামসুল ইসলাম, রাজধানীর বাড্ডা এলাকা হতে ০১ জন, রাজধানীর কামরাঙ্গীচর এলাকা হতে ০১ জন, রাজশাহীর শিবগঞ্জ এলাকা হতে ০৩ জন, ভোলা জেলার ব্যাংকেরহাট এলাকা হতে ০১ জন,  ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও মৌলভীবাজার হতে ০৪ জন, ময়মনসিংহের মুক্তাগাছা হতে ০১ জনসহ দেশের বিভিন্ন স্থান হতে গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় সর্বমোট ৪০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন-মুগদা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের নির্দেশদাতা ও তার সহযোগীসহ গ্রেফতার ০২

 

ইসময়/একে/এমআরএম