সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরগুনা

বরগুনায় প্রেমের কারণে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার চেষ্টা


তাওহীদুল ইসলাম শুভ-পাথরঘাটা বরগুনা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-05 21:17:30
বরগুনায় প্রেমের কারণে ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রেম ঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে বরগুনায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ রানা।

আরও পড়ুন-নবীগঞ্জে বাসা দখলের অভিযোগে মালিকের সংবাদ সম্মেলন

ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজন ও পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী। এ সময় স্বজনরা বিষয়টি দেখে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসে। বর্তমানে ওই শিক্ষার্থী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শিক্ষার্থীর মা জানান, প্রতিবেশী এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়াকে কেন্দ্র করে তার মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে তার ধারণা।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ রানা বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন-ভোলার মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করেন নৌ পুলিশ

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিষয়টি আমার শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইসময়/এনআই/এমআরএম