বিএনপির চলমান অবরোধের সমর্থনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনসহ বিভিন্ন ফটকে তালা ও অবরোধ ব্যানার দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (৬ নভেম্বর) সকাল ৮ টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এ অবরোধ সমর্থন কর্মসূচি পালন করেন। সরেজমিনে দেখা যায়, ইবির প্রশাসন ভবন, রবীন্দ্র নজরুল কলা ভবন ও একাডেমিক ভবনে ফটকে ঝুলছে ছাত্রদলের তালা, পাশাপাশি অবরোধ ব্যানার।
আরও পড়ুন-মুগদা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের নির্দেশদাতা ও তার সহযোগীসহ গ্রেফতার ০২
তবে আবাসিক ভবনগুলোতে তালা বা অবরোধ ব্যানার লাগানোর তথ্য পাওয়া যায়নি। অবরোধ সমর্থনে ব্যানারে লেখা রয়েছে, 'এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!'

এ বিষয়ে ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, 'বাংলাদেশের সকল শিক্ষার্থীরাই চলমান এক দফা আন্দোলন সমর্থন করেছে। ঢাকায় পুলিশ ও আওয়ামীলীগের বর্বর হামলার প্রতিবাদে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ ব্যানার ঝুলানো হয়েছে। আমাদের আন্দোলন চলছে, সামনে চলবে।'
এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সকল ক্লাস পরীক্ষা বন্ধ ও জনসমর্থনে কাজ করার দাবি জানান।
আরও পড়ুন-সিরাজগঞ্জের সন্দেহজনক কারনে পুলিশের হাতে ছেলে আটক, বিলাপ করতে করতে হৃদরোগে মায়ের মৃত্যু
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সাহেব আহম্মেদ বলেন, 'সচেতন শিক্ষার্থীরা দেশ বাঁচানোর আন্দোলনে পিছু হাঁটবে না। পেছনে যাওয়ার আর সুযোগ নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আমাদের আন্দোলনে সমর্থন জানাবে বলে আমরা বিশ্বাস করি বলে বক্তব্যে যুক্ত করেন তিনি।
ইসময়/একে/এমআরএম