সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সন্দেহজনক কারনে পুলিশের হাতে ছেলে আটক, বিলাপ করতে করতে হৃদরোগে মায়ের মৃত্যু


শাহরিয়ার মোরশেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2023-11-06 02:35:45
সিরাজগঞ্জের সন্দেহজনক কারনে পুলিশের হাতে ছেলে আটক, বিলাপ করতে করতে হৃদরোগে মায়ের মৃত্যু

জেলার সলঙ্গায় পুলিশের হাতে আটক ছেলে ফিরে আসতে দেরি হওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মা সুফিয়া (৫৫) খাতুন।

এলাকাবাসী জানান -শনিবার গভীর রাতে সলঙ্গা থানার উপ-পরিদর্শক আমির আলী ক্ষুদ্রশিমলা গ্রামের শামসুল হকের ছেলে এরশাদ  (৩০) কে আটক করে। রবিবার সকালে থানা পুলিশ এরশাদকে ১৫১ ধারায় আদালতে হাজির করেন। বিজ্ঞ আদালত এরশাদের জামিন মঞ্জুর করেন। আদালতের কাজ শেষ করে বাড়ি ফিরতে দেরি হচ্ছিলো এরশাদের।

আরও পড়ুন-মুগদা এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের নির্দেশদাতা ও তার সহযোগীসহ গ্রেফতার ০২

এদিকে ছেলের জন্য বাড়ির উঠোনে অপেক্ষা করছিলেন মা সুফিয়া খাতুন। সন্ধ্যা হলেও ছেলে এরশাদ ফিরে না আসায় বিলাপ করতে থাকেন।বিলাপের এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।প্রতিবেশিরা জানান, ছেলে বাড়িতে ফেরার অপেক্ষায় সুফিয়া বাড়ির উঠানে বসেছিল। সন্ধ্যা নাগাদ ছেলে ফিরে না আসায় বাবা তাড়িতাড়ি আয় বলে বিলাপ করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুফিয়া খাতুন।

রামকৃষ্ণপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক জানান, নাশকতা মামলার আসামি ধরতে এসে এরশাদকে সন্ধেহ মূলক ভাবে আটক করে নিয়ে যায় পুলিশ। অথচ এরশাদ একজন আওয়ামী পরিবারের সন্তান। তার বিরুদ্ধে কোন মামলা নেই।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলার আসামি ধরতে এসে সন্দেহজনক এরশাদকে আটক করে নিয়ে যায় পুলিশ। ওর বিরুদ্ধে কোনো মামলা ছিল না।

আরও পড়ুন-পটুয়াখালীতে প্রতিবন্ধির জমি মিথ্যা প্রলোভন দেখিয়ে দলিল নিল, ভূমিখেকো বাহাদুর মৃর্ধা!

সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, নাশকতা মামলায় আসামি ধরতে সেখানে পুলিশ অভিযান চালায়। কিন্তু এরশাদের কারণে এক আসামি পালিয়ে যায়। এ কারণে তাকে আটক করে ১৫১ ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।

 

ইসময়/একে/এমআরএম