সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : রাজনীতি

নেতৃত্বহীন বিএনপি দেশের নেতৃত্ব চাওয়া হাস্যকর: এনামুল হক শামীম


রাব্বি ছৈয়াল, শরীয়তপুর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-08 19:26:15
নেতৃত্বহীন বিএনপি দেশের নেতৃত্ব চাওয়া হাস্যকর: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপির নিজেদের নেতৃত্ব নিয়েই সমস্যা। খালেদা জিয়া ও তারেক রহমান দুজনেই আসামী। খালেদা জিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় বাসায় থাকতে পারছে। আর তারেক রহমান বিদেশে পলাতক। সেই নেতৃত্বহীন বিএনপি দেশের নেতৃত্ব চাওয়া হাস্যকর।

আরও পড়ুন- যশোরে জোড়া খুনের মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

মঙ্গলবার (৭ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়ায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির তথাকথিত আন্দোলন ব্যর্থ হওয়ায় তারা এখন পাগলের প্রলাপ বকছেন। বিদেশি প্রভুদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে এবং জনগণ দ্বারা বার বার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা দিশেহারা হয়ে পড়েছেন। বিএনপি এক এক সময় এক এক কথা বলে।

গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন, নির্বাচনী ব্যবস্থা হত্যা করে এখন তারা নিজেদের গণতন্ত্রকামী হিসেবে প্রকাশ করছে, যা হাস্যকর। সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান ও তার উত্তরসূরী খালেদা জিয়ার শাসনামলে দেশে শুধুমাত্র যুদ্ধপরাধী ও পাকিস্তানপন্থীরা রাজনীতি করতে পেরেছে। তাদের সময় সন্ত্রাস ও জঙ্গিবাদের অবাধ বিচরণ ছিল।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও প্রগতিশীল চেতনা নির্বাসিত ছিল। ২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখলের পর আওয়ামী লীগের ২৪ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল।

আরও পড়ুন- সাকিব শ্রীলঙ্কায় গেলে তাকে 'পাথর' ছোড়া হবে- ত্রেভিন ম্যাথিউস

২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে 'সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশ'-এ নাটকীয় গ্রেনেড হামলা চালিয়ে ২২ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য- জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র- আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, জপসা ইউপি চেয়ারম্যান আনোয়ার মাদবর, ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহমেদ সিকদার, সাধারন সম্পাদক খান জাহাঙ্গীর প্রমূখ।

আরও পড়ুন- আমার এলাকায় কোনকষ্ট নেই, নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগান - বাণিজ্যমন্ত্রী

এসময় বীর মুক্তিযোদ্ধা এ এফ এম নুরুল হক হাওলাদার (সাবেক সংসদ সদস্য) সেতু, ভূমখাড়া ইউনিয়নে শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাবক্স মিয়া সড়ক (পাটদল যুক্তিতলা ব্রিজের পূর্ব দিক হতে পন্ডিতসার পর্যন্ত) এবং কীর্তিনাশা নদীর উপর ভোজেশ্বর-জপসা সেতু ও বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, নড়িয়া পৌরসভার ৪টা সড়ক ও অফিসার্স ক্লাব আয়োজিত টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

ইসময়/এসআই/এমআরএম