আসন্ন দ্বাদশ নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী না করে বাড়ি ফিরবেন না বলে অঙ্গীকার করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
আরও পড়ুন- নিজেদের সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে পুলিশের ৫ সদস্য আহত
তিনি বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র যারা বাংলাদেশকে ভালোবাসে না সেই কুচক্রী মহল বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে আবারও লিপ্ত হয়েছে। ২০১৩ সালের সেই জঙ্গিবাদী গোষ্ঠী সাতক্ষীরাসহ দেশের অনেক জায়গায় হত্যাযজ্ঞ শুরু করেছিল। তারা আবারও হরতাল-অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। জ্বালাও পোড়াও করছে। তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে।
বুধবার (৭ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা লেকভিউ চত্বরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বানে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শেখ হাসিনার এই বিভাগীয় সম্মেলন সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৩ নভেম্বর মহা সমাবেশের জনস্রোত থেকে আমরা দেখাতে চাই জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয়ের সমাবেশ। ওই সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে নিরাপদে রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
যারা বোমা মারবে তাদের হাত ভেঙে দিতে হবে এবং পুড়িয়ে দিতে হবে। বিএনপি-জামায়াত সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাযজ্ঞ সৃষ্টি করে ক্ষমতায় আসার জন্য সারাদেশে ১৪ সালের মতো আবারও সহিংসতা শুরু করেছে। তাদেরকে রুখতে আওয়ামী লীগের সবপর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে।
আরও পড়ুন- শিশু নাঈমকে ক্লাসে ফেরাতে ১১ আইনজীবীর নোটিশ
এই জনসভা সফলে সাতক্ষীরা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানান এই আওয়ামী নেতা।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এই যৌথ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, কলরোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এস এম মোর্শেদ, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক ছোট, সদরের বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান প্রমুখ।
আরও পড়ুন- অবশেষে হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ হারুন উর রশিদ। এসময় সাতক্ষীরা জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা, উপজেলা চেয়ারম্যানরা, পৌর মেয়ররা, ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যানরাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ইসময়/এসআই/এমআরএম