সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপির ফের দুই দিনের কর্মসূচি আসছে


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-09 14:54:15
বিএনপির ফের দুই দিনের কর্মসূচি আসছে

আবারও দুই দিনের কর্মসূচি দিচ্ছে বিএনপি। চতুর্থ দফায় আবারও টানা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে দলটি।

বিএনপি সূত্রে জানা গেছে, রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করবে দলটি।সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিকরাও একই কর্মসূচি দিতে যাচ্ছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন- শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাতে চান: আ ফ ম বাহাউদ্দীন নাছিম

এদিকে বিএনপি হরতাল দেবে বলে গুঞ্জন উঠলেও আবারও অবরোধ কর্মসূচি দেয়ারই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে অবরোধ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয় বলে সূত্রটি নিশ্চিত করেছে।
 
গত ২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে বুধবার (৮ নভেম্বর) থেকে আবারও শুরু হয়েছে বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ।
 
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

 

যদিও তৃতীয় দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকেই রাজধানীতে যান চলাচল বেড়েছে। তবে স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা কম। অবশ্য রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
 
তৃতীয় দফার অবরোধের প্রথম ২৭ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই পাঁচটি স্থানে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা।
 
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে এসব অগ্নিসংযোগের খবর পান তারা। যেসব স্থানে আগুন দিয়েছে অবরোধকারীরা

আরও পড়ুন- অবশেষে হাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

ঢাকার হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর ও ধানমন্ডিতে পাঁচটি, ঢাকা বিভাগের গাজীপুর তিনটি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে একটি, রাজশাহী বিভাগের শিবগঞ্জে একটি, বরিশাল বিভাগের গৌরনদীতে দুটি, চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে একটি যানবাহন পুড়িয়ে দেয়া হয়েছে। সাতটি বাস, চারটি কভার্ড ভ্যান ও দুটি ট্রাকে আগুন দেয়া হয়েছে।

ইসময়/একে/এমআরএম