দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরের জেলা গাইবান্ধার ৫ টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ৫২ জন। তারা সবাই নৌকার বৈঠা ধরতে হাইকমান্ডে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
আরও পড়ুন - আশুলিয়ায় বাসে আগুন, বিএনপির ২ নেতা রিমান্ডে
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনঃ
২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) সংসদীয় আসনে নৌকার বৈঠা ধরতে ১০ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সরকার লেবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফুল ইসলাম রঞ্জু, উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান সরকার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী মোস্তফা মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক
মো. আখতারুজ্জামান আকন্দ শাকিল, জেলা পরিষদের সদস্য মো. এমদাদুল হক নাদিম এবং মো. মতিউর রহমান সালু।

গাইবান্ধা-২ (সদর) আসনঃ
৩০, গাইবান্ধা-২ আসনে বর্তমান সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস উল আলম হিরু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঘগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর জামান রিংকু।
আরও পড়ুন - চট্টগ্রাম ১৬ টি আসনে কারা হচ্ছেন নৌকার মাঝি!
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনঃ
৩১, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ১৩ জন প্রার্থী। তারা বর্তমান এমপি ও কৃষকলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো. শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. মফিজুল হক সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. জরিদুল হক, আওয়ামী যুবলীগেত কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. আজিজুর রহমান সরকার, সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. সাহারিয়া খান বিপ্লব, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) মো. জাকারিয়া খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সহীদুল্যাহেল কবির ফারুক, আওয়ামী লীগের সদস্য ও আজিজার রহমান বিএসসি এবং জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এসএম আব্দুর রহমান।
আরও পড়ুন - গাজার মানবিক সংকটের সমাধান করুন, বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রী
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে নৌকার কান্ডারী হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন উত্তোলন করেছেন ১৪ নেতা। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়মী লীগের সদস্য অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস আলী প্রধান বাদু, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. নাজমুল হাসান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইবনে আজিজ মো. নুরুল হুদা ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলু, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার মো. শাহজাহান আলী সরকার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি অধ্যক্ষ এ কে এম আব্দুর নূর, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারত সভাপতি এম এ শামীম, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম প্রধান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. কামরুল হাসান ফাহিয়ান।
আরও পড়ুন - মির্জা ফখরুলের জামিন নাকোচ
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনঃ
৩৩, গাইবান্ধা-৫ আসনে বর্তমান সংসদ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বীর মেয়ে ফারজানা রাব্বী বুবলি, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামশীল আরেফিন টিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাহবুর রহমান লিটল, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা, জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মো. আল মামুন এবং সাঘাটা উপজেলা যুবলীগের সদস্য সুশীল চন্দ্র সরকার নৌকার মাঝি হতে চান।
আরও পড়ুন - নাশকতা মামলায় জামায়াত বিএনপি'র ৪ জন গ্রেপ্তার
দলীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৭ জন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে ১৩ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১৪ জন ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৮ জন সহ মোট ৫২ জন কিনেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন।
ইসময়/রআ/এমআরএম