সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

নাটোর-১ আসনে জমি বিক্রি করে মনোনয়ন কিনলেন চৌকিদার


মোঃ শরিফুল ইসলাম, লালপুর, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-23 21:06:00
নাটোর-১ আসনে জমি বিক্রি করে মনোনয়ন কিনলেন চৌকিদার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. এসকেন আলী (৪১) নামে ইউনিয়ন পরিষদের এক গ্রামপুলিশ মনোনয়ন ফরম তুলেছেন। বুধবার দুপুরে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র তোলেন।

আরও পড়ুন - গ্যাটকো দুর্নীতিঃ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

স্বতন্ত্র এমপি প্রার্থী মো. এসকেন আলী উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী ছেলে এবং তিনি ১ নম্বর লালপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের গ্রামপুলিশ (চৌকিদার) হিসেবে কর্মরত রয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী মো. এসকেন আলী বলেন, ২০ বছর ধরে স্বপ্ন দেখছি এমপি নির্বাচন করবো কিন্তু টাকার জন্য সেই স্বপ্নপূরণ করতে পারিনি। আমার নিজের এক কাঠা জমি বিক্রির টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র কিনেছি। আমার বিশ্বাস, আমি নির্বাচনে জিতব। দলমত নির্বিশেষ সবাই আমাকে ভোট দেবেন বলে আমি আশাবাদী।

এলাকাবাসী জানান, এর আগে দুবার মেম্বার পদে নির্বাচনে দাঁড়িয়ে ফেল করেছেন এবং একবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে করতেও পোস্টার ছাপিয়েছিলেন তিনি। কিন্তু আর্থিক সংকটে নির্বাচন করতে পারেননি। তাই স্বপ্নপূরণ করতে আড়াই লাখ টাকায় জমি বিক্রি করেছেন।

আরও পড়ুন - বিএনপির জ্যেষ্ঠ নেতা জয়নুল-নিতাই-খোকনের জামিন

লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ জানান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাটি শুনে আমি রীতিমতো অবাক হয়েছি। কারণ তার আর্থিক অবস্থা খুবই খারাপ। তিনি নির্বাচন করতে টাকা কোথায় পাবেন। তিনি আগেও কয়েকবার মেম্বার নির্বাচন করে টাকা খরচ করেছেন।

 

ইসময়/রআ/এমআরএম