সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

প্রয়োজন না হলে জোট নয়- ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-25 16:17:45
প্রয়োজন না হলে জোট নয়- ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজন না হলে জোট নয়।

প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠকের শেষ দিন শনিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। 

আরও পড়ুন:- ৩০০ আসনে জাপা মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ নভেম্বর

দলীয় সভাপতির কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতবিনিময় করেন সাংগঠনিক আর নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে।
 
পরে কার্যালয় থেকে বের হওয়ার সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঙ্গিত দেন, দলীয় মনোনয়নে এবার বাদ পড়তে পারে পুরনো অনেক মুখ। তবে নতুন কিংবা পুরনো নৌকার টিকিটের জন্য যাকেই বেছে নেয়া হবে, প্রধান মাপকাঠি হবে জনসম্পৃক্ততা।


 
তবে জোটের বিষয়ে ক্ষমতাসীনরা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান দলের সেকেন্ড ইন কমান্ড। এমনকি জোটবদ্ধ ভোট না করার জল্পনাও উসকে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সেক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাব? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নতুন পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই দেয়া হবে মনোনয়ন।
 
আরও পড়ুন:- নৌকা পেলে আমেরিকা থেকে ফিরবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল
 
রোববার (২৬ নভেম্বর) গণভবনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলীয় প্রধান শেখ হাসিনা

 

ইসময়/একে/এমআরএম