নাটোরের ৪টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যরা বহাল রয়েছেন। মনোনয়ন যুদ্ধে ৫৪ জনকে পেছনে ফেলে তাঁরা দলীয় মনোনয়ন লাভ করেছেন।
আড়ও পড়ুন - বরগুনায় নৌকার মাঝি শম্ভু ও নাদিরা
রোববার (২১ নভেম্বর ২০২৩) বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দ্বিতীয় বারের মতো বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল; ৫৯ নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে দশম (২০১৪) ও একাদশ (২০১৮) সালে নির্বাচিত হয়ে হ্যাটট্রিক দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুল; ৬০ নাটোর-৩ (সিংড়া) আসনে বিগত ৩ বারের (১৫ বছর) নির্বাচিত বর্তমান সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমদে পলক; এবং প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুর পর উপ-নির্বাচনে বিজয়ী বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী পূনরায় মনোনয়ন পেয়েছেন।
আরও পড়ুন -ফের নৌকার মাঝি নেত্রকোনা -৪ হাওর পুত্র সাজ্জাদুল হাসান
নাটোর-১ আসনে আওয়ামী লীগের ১৯ জনসহ জাতীয় পার্টি, ওয়ার্কার্স পাটি, জাসদ (ইনু) এবং স্বতন্ত্র প্রার্থী ১ জন করে ২৪ জন; নাটোর-২ আসনে আওয়ামী লীগের ৮ জন ও জাতীয় পার্টির ২জনসহ ১০ জন; নাটোর-৩ আসনে আওয়ামী লীগের ৫ জন; এবং নাটোর-৪ আসনে ১৫ জন ও তৃণমূল বিএনপির ১ জনসহ ১৬ জন মনোনয়ন উত্তোলন করেন।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫।
ইসময়/ইমন/এমআরএম