সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২, ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২, ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : রাজনীতি

ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম


আনোয়ার সুলতান, আশুলিয়া, ঢাকা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-27 20:44:15
ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম

ঢাকা-১৯ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। 

আরও পড়ুন- লাঙল এর হাল ধরলেন যারা

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে সমর্থকদের নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

মুহাম্মদ সাইফুল ইসলাম সাভারের ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্যে তফসিল ঘোষণার আগেই তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন। 

আরও পড়ুন- নৌকার বিপক্ষে লড়বেন নৌকাবঞ্চিতরা

এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়ার পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ ভুঁইয়া সুমন সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় সাভার আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। 

স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দলীয় নির্দেশনা মেনেই আমি স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। দল থেকে আগেই নির্দেশনা আছে যে, চাইলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়া যাবে। আমি সকলের কাছে দোয়া প্রার্থী।

উল্লেখ্য, ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান এনাম।