সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

নির্ধারিত সময়েই নির্বাচন- সিইসি


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-29 17:57:00
নির্ধারিত সময়েই নির্বাচন- সিইসি

নির্ধারিত সময়েই নির্বাচন- সিইসি সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে ইসির বৈঠকে শেষে তিনি এ কথা বলেন। সভায় ইইউর ১০ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন - বিতর্ক-সমালোচনায় নৌকা হারালেন যারা

ইইউর প্রতিনিধিরা হলেন: ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে সংস্থাটির ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার বার্গ ফন লিন্দ্রে, ডেনমার্কের অ্যাম্বাসেডর ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের অ্যাম্বাসেডর ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস, ইতালির অ্যাম্বাসেডর আন্তোনিও অ্যালেসান্দ্রো, কিংডম অব নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর ইরমা ফেন ডুয়েরেন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম ডে কারড্রেল ও জার্মান অ্যাম্বাসির এক প্রতিনিধি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইইউ শান্তিপূর্ণ নির্বাচন চায়। কমিশনও অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শুরু থেকে বলে আসছে। আর সে লক্ষ্যেই আমরা কাজ করছি।

তিনি বলেন, ‘সভায় আমরা নিবাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেছি। তারা সন্তুষ্ট। আমাদের প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে। এর মধ্যে আমাদের কী কী অগ্রগতি হয়েছে তা তাদের জানিয়েছি।

সিইসি বলেন, ‘আমাদের সাংবিধানিক সীমাবদ্ধতা আছে। এটি তারা বুঝতে পেরেছে। এ জন্য নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে।’ এতে রাজনৈতিক অঙ্গনে কোনো বিভাজন থাকলে কমিশনের কোনো কিছু করার নেই বলেও জানান তিনি।
 
আরও পড়ুন- বাসে আগুন দেয়ার সময় যুবদলের চার নেতা গ্রেফতার- ডিবি হারুন

গত ২২ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বৈঠক করতে চেয়ে ই-মেইল করেন। এতে বৈঠকের জন্য ২৭ নভেম্বর সময় চেয়েছিলেন তিনি। তবে বেশির ভাগ কমিশনার নির্বাচনী সফরে ঢাকার বাইরে অবস্থান করায় ২৯ নভেম্বর সময় দেয় ইসি।

 

ইসময়/একে/এমআরএম