দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহিদ আহসান রাসেল এম পিকে নৌকা মার্কায় বিজয়ী করতে সকলকে একজোট হওয়ার আহবান জানিয়েছেন ৪৯নং ওয়ার্ড যুবলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল গাজী।
আরও পড়ুন -ইসির সিদ্ধান্ত অনুযায়ীই ওসিরা কাজ করছেন- স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ তারিখ সোমবার বিকেলে এরশাদ নগর ৭ নং ব্লক এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নৌকাকে বিজয়ী করার লহ্মে আয়োজিত উঠান বৈঠকে এ কথা বলেছেন তিনি।

তিনি বলেন শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জাহিদ আহসান রাসেল এম পি ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় সুনিশ্চিত করতে হবে। তাই আমদের সকলকে একজোট হয়ে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।
আরও পড়ুন -টঙ্গীতে ৮ দিন ব্যাপী নৌকার পহ্মে উঠান বৈঠকের ডাক
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা, সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক মজিবর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক আবু আলম, থানা যুবলীগের সদস্য রশিদ মিয়া, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক,
সহ সভাপতি মুক্তার হোসেন খলিফা, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক রোমান দেওয়ান, যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী বিপ্লব সরদার, মহিলা লীগ নেতৃ নুরজাহান মনি, ফিরুজা পারভীন, ছাত্রলীগ নেতা আলাউদ্দিন, মোস্তফা, সাজ্জাদ প্রমুখ।
ইসময়/ইস/এমআরএম