সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ১, ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : রাজনীতি

সাভারে একদফা দাবিতে ছাত্রদলের বিক্ষোভ


আনোয়ার সুলতান, আশুলিয়া, ঢাকা প্রতিনিধি

eshomoy.com || 2023-12-06 19:51:30
সাভারে একদফা দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও দেশব্যাপী ৪৮ঘন্টা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।

আরও পড়ুন- বদলির জন্য ইসিতে আরও ১০০ ইউএনওর নাম

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকার ঢাকামুখী লেনে এই বিক্ষোভ মিছিল করে পৌর ছাত্রদল। সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

বিএনপি নেতাকর্মীরা জানায়, হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা জানিয়ে আসছে বিএনপি ও এর অঙ্গসংগঠন সকল নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় উল্লেখিত দাবিসহ অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে আজ বিক্ষোভ মিছিল করে সাভার পৌর ছাত্রদল। 

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণা করছেন জাহাঙ্গীর

এসময় পৌর ছাত্রদল নেতা তাজ খান নাইম বলেন, বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা থেকে শুরু হয়ে সাভার নিউমার্কেটের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ কর্মসূচিতে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।

 

ইসময়/রআ/এমআরএম