দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহিদ আহসান রাসেল এম পিকে নৌকা মার্কায় বিজয়ী করতে সকলকে একজোট হওয়ার আহবান জানিয়েছেন ৪৯নং ওয়ার্ড যুবলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল গাজী এবং তিনি বলেছে শহীদ আহসান উল্লাহ মাস্টার এম পি সবসময় বলতেন এরশাদ নগর এলাকার মানুষ আমার ববংশধর তারা আমার পরিবার এবং তার সুযোগ্য উত্তর অধিকারী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি সব সময় এরশাদ নগররের মানুষকে তার বাবার ন্যায় ভালো বেসেছেন।
আরও পড়ুন- আশুলিয়ায় যুবদলের বিক্ষোভ
তাই এরশাদ নগর এলাকা উন্নয়নে সর্বাধিক ভূমিকা পালন করেছেন তিনি।

আজ (বুধবার ০৬ তারিখ) বিকেলে এরশাদ নগর ৪নং ব্লক আঞ্জুমান মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ৪ নং ব্লক আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে নৌকাকে বিজয়ী করার লহ্মে আয়োজিত উঠান বৈঠকে এ কথা বলেছেন তিনি।
আরও পড়ুন- সাভারে একদফা দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা, সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক মজিবর রহমান,টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মঞ্জু, যুবলীগের সাধারণ সম্পাদক আবু আলম, থানা যুবলীগের সদস্য রশিদ মিয়া, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুক্তার হোসেন খলিফা, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন, যুবলীগ নেতা মুলহাস মৃধা, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক রোমান দেওয়ান, যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী বিপ্লব সরদার, ৪৯ নং ওয়ার্ড মৎসজীবি লীগের আহবায়ক আলামিন মুন্সি, মহিলা লীগ নেতৃ নুরজাহান মনি, ফিরুজা পারভীন, ছাত্রলীগ নেতা আলাউদ্দিন, মোস্তফা, সাজ্জাদ প্রমুখ।
ইসময়/রআ/এমআরএম