সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

নৌকার বাইরে যাঁরা নির্বাচন করছেন, তাঁরা অবশ্যই বিদ্রোহী প্রার্থী কৃষিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-08 19:31:45
নৌকার বাইরে যাঁরা নির্বাচন করছেন, তাঁরা অবশ্যই বিদ্রোহী প্রার্থী কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের দল বা নৌকার বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। যাঁরা দলের আদর্শ মেনে চলেন, তাঁদের অবশ্যই নৌকার পক্ষে কাজ করতে হবে।

আরও পড়ুন - কারাগারে অসুস্থ বিএনপি নেতার হাসপাতালে মৃত্যু

আজ বুধবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, ‘এই নৌকাকে আমরা বলি হক–ভাসানীর নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা আওয়ামী লীগের নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। তাই নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই।’

আরও পড়ুন -লাঠি হাতে সাভারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য মনে করেন, দলের বিরুদ্ধে কাজ করে দল থেকে বহিষ্কার হওয়া এক বিষয়, আর দলের আদর্শের প্রতি অটুট থেকে, অবিচল থেকে আদর্শের জন্য কাজ করা অন্য বিষয়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনের স্বার্থে হয়তো বলেছেন প্রতিযোগিতার জন্য।

কিন্তু তিনি বলেননি, নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগের একজন কর্মীকে অন্য প্রার্থীর জন্য কাজ করতে হবে। নৌকার বাইরে যাঁরা নির্বাচন করছেন, আমার দৃষ্টিতে তাঁরা অবশ্যই বিদ্রোহী প্রার্থী।’

আরও পড়ুন - নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নোটিশ দেওয়া হয়েছে

নৌকার প্রার্থীদের কীভাবে বিজয়ী করানো যায়, তা নিয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত হবে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের সাফল্যের, অর্জনের ও উন্নয়নের বিভিন্ন দিক কীভাবে মানুষের মাঝে তুলে ধরব, তা নিয়ে আলোচনা করব। আমাদের কী উদ্দেশ্য, কী অঙ্গীকার ও কী লক্ষ্য, তা নিয়ে আলোচনা করা হবে। কৃষি, শিক্ষা, সেবা—প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষা করতে চাই।’

আরও পড়ুন -আসন ভাগাভাগি নিয়ে জাপার সঙ্গে আলোচনা হয়নি: ওবায়দুল কাদের

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য আহসানুল ইসলাম, সংসদ সদস্য খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান আনছারী প্রমুখ।

 

ইসময়/ইস/এমআরএম