সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

শত আসনে হেভিওয়েট প্রার্থী, হবে হাড্ডাহাড্ডি লড়াই


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-16 14:11:45
শত আসনে হেভিওয়েট প্রার্থী, হবে হাড্ডাহাড্ডি লড়াই


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় একশ’ আসনে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, একই আসনে একাধিক হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ হয়েছে নির্দিষ্ট কোনো দল না এলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিপূর্ণ হতে পারে। ভোটাররা যে প্রার্থীর পক্ষে রায় দেবেন তা মেনে নেবে আওয়ামী লীগ।

আরও পড়ুন-দেড় মাস পর নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

নিবন্ধিত ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করলেও প্রধান বিরোধী দল বিএনপির বর্জনের ফলে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে তা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

তবে এরই মধ্যে প্রায় ১০০ আসনে একাধিক হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণ আভাস দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এরমধ্যে আবার স্বতন্ত্র প্রার্থীদের ওপর কোনো বল প্রয়োগের সুযোগ নেই বলে অবস্থান স্পষ্ট করেছে আওয়ামী লীগ।

ঢাকা-৫ আসনেই হচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুনর রশীদ মুন্নার বিরুদ্ধে মাঠে আছেন বতর্মান সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনসহ অন্যান্য দলে কয়েকজন প্রার্থী।

আরও পড়ুন-নৌকায় ভোট দিলে হাত পা ভেঙে দেয়ার হুমকি, ইসিতে অভিযোগ
 
এ ছাড়া ঢাকা- ১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত এনামুর রহমানের পাশাপাশি মাঠে নেমেছেন সাবেক এমপি মুরাদ জং। আর গাজাীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল নৌকা প্রতীক পেলেও প্রার্থী হিসেবে মাঠে আছেন দলের মহানগরের সাবেক সহসভাপতি কাজী আলিমুদ্দিন।
 
ফরিদপুর-৪ আসনে নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর বিপক্ষে নির্বাচন করছেন একাধিকবারের সংসদ সদস্য নিক্সন চৌধুরী। আর ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম। তার বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নেমেছেন বর্তমান সংসদ সদস্য নাজিম উদ্দিনও নাজনিন আলমসহ বেশ কয়েকজন।
 
সিলেট-১ আসনে নৌকার প্রার্থী একে আব্দুল মোমনের বিরুদ্ধে লড়ছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। লড়াইয়ে আভাস পাওয়া যাচ্ছে নেত্রকোনা-৩ আসনেও।

আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত অসীম কুমার উকিলের বিপক্ষে মাঠে আছেন সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।

আর পিরোজপুর আসনে শ ম রেজাউল করিমের পাশাপাশি শক্ত অবস্থানে সাবেক এমপি একে এম এ আউয়াল।

কুমিল্লা-৬ নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের পাশাপাশি নির্বাচনের মাঠে আছেন সাবেক মেয়র পদপ্রার্থী আনজুন সুলতানা সীমা।
 
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত হতে হয়।

এটা আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে আমরা নির্বাচন করব। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের নেতাকর্মীরা কাজ করবে।  

আরও পড়ুন-যারা পুলিশ মারে তারা পশু- কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, একেকটা আসনে ৪ থেকে ৫ জন প্রার্থী থাকলে ভোটারদের উপস্থিতি বাড়বে; ভোটে জনসম্পৃক্ততা বাড়বে। এতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আরও বেশি গ্রহণযোগ্য হবে।
 
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সারা দেশে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

ইসময়/একে/এমআরএম