বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর আমতলী-তালতলীর মানুষকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিরতন ও গনসংযোগ করেছেন অ্যাড. মোহাম্মদ আবদুল হালিম ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে জেলার বিভিন্ন জাগায় বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ আবদুল হালিমের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি অংশ নেয়নি। দলটি ভোট বর্জনের ডাক দিয়েছে। লিফলেট বিতরন ও গনসংযোগ করার সময় নেতাকর্মীরা ভোটগ্রহণে নিযুক্তদের নির্বাচনি দায়িত্ব পালন না করা, সরকারকে ট্যাক্স, খাজনাসহ অন্যান্য বিল প্রদান বন্ধ, ব্যাংক লেনদেন এড়িয়ে চলাসহ রাজনৈতিক মিথ্যা ও গায়েবী মামলায় হাজিরা না দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুনঃএনামুল হক শামীম আবারও এমপি,মন্ত্রী হবেন সখিপুরে ব্যাপক উন্নত হবে: লেইলা আরিফ
লিফলেট বিতরন ও গনসংযোগে অংশ নেন বরগুনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান রতন, কামরুজ্জামান রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মৃধা, মাহদী সাদ্দাম, সহ-আইন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য আঃ রহিম, ইউপি যুবদলের সভাপতি মোহাম্মাদ শিপলু, ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রানাসহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমুখ।