সব সময় সব খানে


বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

আপনি পড়ছেন : টুরিজম

সৌন্দর্য ও সবুজের সমারহে ভরপুর `ভারতের দক্ষিণে`


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-16 14:43:15
সৌন্দর্য ও সবুজের সমারহে ভরপুর `ভারতের দক্ষিণে`

 

 

 

ভারতের দক্ষিণের একটি রাজ্য প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজের সমাহারে ভরপুর। দেখলে মনে হয় প্রকৃতি যেন রূপের ডালি ঢেলে দিতে কোনো কার্পণ্য করেনি এখানে। স্থানটিকে দুচোখ ভরে দেখলে বিমোহিত হবে যেকোনো ভ্রমণপিপাসুর মন। কারণ এ স্থানটিই ‘ঈশ্বরের নিজের দেশ’ বলে খ্যাত।


অপরূপ সুন্দর এ স্থানটির নাম কেরেলা। এর রূপে মুগ্ধ হয়ে অনেকে এ স্থানটিকে সৌন্দর্যের দেবীও বলে থাকেন। প্রাকৃতিক পরিবেশের মনোমুগ্ধকর দৃশ্য আর ঝরনা দেখলে আপনার এ স্থানটিকেই মনে হবে পৃথিবীর ভূস্বর্গ।


প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আপনার নজর কাড়বে এখানকার কারুকার্যমণ্ডিত মন্দির আর প্রাসাদগুলো। কেরালার বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম কুমারাকম। দর্শনার্থীদের মতে, কেরালার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে এটি একটি। ম্যানগ্রোভ বন, পান্না সবুজ ধানের ক্ষেত এবং নারকেল গ্রোভে পরিপূর্ণ এ স্থানটি।


কেরালায় আসলে অবশ্যই যে স্থানগুলো ঘুরে না আসলে আপনার ঘোরার আনন্দই মাটি হয়ে যাবে সেসব স্থানগুলো হলো মুন্নার, কোভালাম, তিরুবনন্তপুরম, কোঝিকোড়, বিকাল, ভারকালা, ওয়াইয়ানাদ, পুভার আইল্যান্ড, জাতায়ুপারা আর্থ’স সেন্টার, স্বর্গালয়া ক্রাফটস ভিলেজ, নীলা নদী ইত্যাদি।


কেরালায় যদি গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চান তবে স্বর্গালয়া ক্রাফটস ভিলেজে অবশ্যই ঘুরে আসবেন। ২০১৬ সালে এ স্থানটি ‘ন্যাশনাল ট্যুরিজম এওয়ার্ড’ পাওয়ার গৌরব অর্জন করে। আর বর্তমানে থেকেই যদি অতীতে চলে যেতে চান তবে আপনাকে যেতে হবে জাতায়ুপারা আর্থ’স সেন্টারে। কারণ এ পার্কটি হিন্দু পুরাণে উল্লেখিত 'দ্য রামায়ণ' অনুসারে বানানো হয়েছে।