সব সময় সব খানে


সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

আপনি পড়ছেন : টুরিজম

বৈরী আবহাওয়াতেও কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-02
বৈরী আবহাওয়াতেও কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে কক্সবাজারে বিরাজ করছে বৈরী আবহাওয়া। একদিকে সতর্ক সংকেত অন্যদিকে উত্তাল সমুদ্র। এসব পাত্তা না দিয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি কাটাতে দেশের নানা প্রান্ত থেকে কক্সবাজারে ছুটে এসেছেন হাজারো পর্যটক।

এবারের দুর্গাপূজা ও‌ সাপ্তাহিক ছুটি মিলে‌ লম্বা ছুটি পেয়েছেন চাকরিজীবীরা। ফলে বিপুলসংখ্যক পর্যটকের সমাগমে কক্সবাজারের হোটেল ও মোটেলের রুম ‘সোল্ড আউট’ হয়ে গেছে। এমনকি পাওয়া যাচ্ছে না গাড়ি ও ট্রেনের টিকেটও।

এদিকে পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পর্যটকদের হয়রানি বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করছে কয়েকটি টিম।

গত দুই সপ্তাহ আগে থেকে কক্সবাজারের সবগুলো হোটেল-মোটেল, গেস্ট হাউস‌ বুকিং হয়ে যায়। অনেকেই পরিকল্পনা থাকলেও সিট না পেয়ে কক্সবাজারে আসতে পারেনি।

ঢাকা থেকে আসা পর্যটক মাহমুদুল ইসলাম বলেন, ‘অনেক আগে থেকেই পরিকল্পনা করে‌ কক্সবাজার এসেছি। তারপরেও চার তারিখে ফিরতি টিকেট নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে। শেষ পর্যন্ত অনেক কষ্ট করে নন এসি বাসের টিকেট ব্যবস্থা করেছি। তবে পরিবার নিয়ে খুব ভালো সময় কেটেছে।’

ঢাকা থেকে আসা আরেক পর্যটক ফখরুল আলম বলেন, ‘এবার কক্সবাজার এসে রুম পেতে অনেক কষ্ট হয়েছে। আসার পর থেকেই বৃষ্টি, সমুদ্রে সতর্ক সংকেত তারপরেও এই বৈরী আবহাওয়াতে ভালো লেগেছে।’

বৈরী আবহাওয়াতে সৈকতে বাড়তি আনন্দ যুগিয়েছে বলে জানিয়েছেন সিলেট থেকে আসা খোরশেদ আলম। তিনি বলেন, ‘অনেকদিন পর ছুটি পাওয়ায় পরিবার নিয়ে এখানে এসেছি। মেরিন ড্রাইভ সংলগ্ন ইনানির একটি হোটেলে খুব ভালো সময় কাটছে।’

রাজধানী ঢাকায় চাকরি করেন মোহনা সেন। এই নারী পর্যটক বলেন, ‘অফিসের কাজের ফাঁকে কক্সবাজার এসে বৃষ্টি ও উত্তাল সাগরের ঢেউ দেখে অনেক মজা পেলাম। বৃষ্টিতে ভিজেছি। অনেকদিন পর বৃষ্টি আর সাগরের পানি একসাথে পেয়ে দারুন লেগেছে।’

এদিকে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও, ইনানী হিমছড়ি ‌ পাটোয়ারটেক, টেকনাফ, সাফারি পার্ক, মহেশখালী আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধ মন্দিরসহ নানা স্পটে ঘুরে বেড়াচ্ছে পর্যটকরা।

খুলনা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছেন পর্যটক দম্পতি শরিফা ও রহমান তারেক। তারা বলেন, ‘সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে বড় ঢেউ দেখতে পেয়েছি। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার সুযোগ হয়েছে।’

তারা অভিযোগ করে বলেন, ‘কিছু হোটেলে খাবারের দাম একটু বেশি বলে মনে হয়েছে।’

হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল আমাদের সময়কে বলেন, ‘আমাদের ৪ শতাধিক রেস্টুরেন্ট রয়েছে। মালিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন পঁচা বাসি খাবার বিক্রি না করে। একই সঙ্গে খাবারের অতিরিক্ত মূল্য আদায় না করে।’

কক্সবাজার হোটেল-মোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ‘কয়েকদিন আগে থেকেই আমাদের