ভ্রমণের সময় নিজেদের সুরক্ষিত রাখা অনেক বড় একটি দায়িত্ব। এর জন্য মানুষ বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকেন। কিন্তু হোটেলে চেক-ইন করার সময় কিছু জরুরি বিষয় সহজেই এড়িয়ে যাওয়া হয়। যা আপনার নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রমণ বিশেষজ্ঞরা এমন কিছু পরামর্শ দিয়েছেন, যা আপনার থাকা আরও নিরাপদ করে তুলবে। আবার অধিকাংশ ভ্রমণকারী তাদের থাকার অভিজ্ঞতা দারুণ উপভোগ করলেও চেকআউটের সময় কিছু সাধারণ ভুল করে ফেলেন। বিষয়টি তাড়াহুড়ো বা অপ্রয়োজনীয় বিলের কারণ হতে পারে।
রুম নাম্বার গোপন রাখুন
এএএ ডায়মন্ড প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক জেইমি কিমব্রো জানিয়েছেন, হোটেলের রিসিপশনে থাকা কর্মী সাধারণত অতিথিদের রুম নম্বর বলার সময় বিচক্ষণতা অবলম্বন করতে প্রশিক্ষিত হন। এর ফলে ভ্রমণকারীর অবস্থান ব্যক্তিগত থাকে এবং তারা সুরক্ষিত থাকেন। অনেক সময় এমন হতেই পারে যে তারা একটু জোরে বলে থাকেন। সেক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি মনে করতেই পারেন কেউ কেউ। সেক্ষেত্রে জেইমির পরামর্শ হল, যদি ডেস্ক এজেন্ট ভুলবশত জোরে রুম নম্বর বলে ফেলে, তাহলে আপনি সবসময় অন্য একটি রুম চাইতে পারেন। এই অনুরোধ করার সময় উল্লেখ করুন যে, ব্যক্তিগত নিরাপত্তার জন্য, আপনি আপনার রুম নম্বরটি জোরে বলা হোক তা চান না।
রুমে প্রবেশের পর নিরাপত্তা নিশ্চিত করুন
জেইমি কিছু নির্দিষ্ট কাজ করার পরামর্শ দেন যাতে নিশ্চিত করা যায় যে রুমটি সুরক্ষিত। সম্ভাব্য লুকানোর স্থানগুলো পরীক্ষা করুন। বাথরুম এবং আলমারির মতো সম্ভাব্য লুকানোর জায়গাগুলো পরীক্ষা করে দেখুন। দরজায় ডেডবোল্ট লক থাকলে তা ব্যবহার করুন। যদি রুমটি অন্য রুমের সাথে সংযুক্ত থাকে তাহলে নিশ্চিত করুন যে সেই ডেডবোল্ট লকটিও সম্পূর্ণরূপে লাগানো যাচ্ছে কিনা। জেইমি জোর দিয়ে বলেন, যদি রুমটি 'ঠিক মনে না হয়' তবে নিজের ওপর ভরসা রাখুন এবং অন্য একটি রুমের জন্য অনুরোধ করুন।
গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদে রাখুন
সব
কিছু সামলে রুমে ঢোকার পর এবারে সঙ্গে থাকা জিনিসগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পালা। এনস্যুট কালেকশনের প্রতিষ্ঠাতা চিরাগ পাঞ্চাল এই বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে। তিনি গয়না, পাসপোর্ট এবং ইলেকট্রনিক্স জিনিসপত্রের মতো মূল্যবান সামগ্রী রুমের সেফে তালাবদ্ধ করে রাখার পরামর্শ দেন। এছাড়াও, জেইমি যোগ করেছেন যে আরেকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরীক্ষা হলো রুমের টেলিফোনটি কাজ করছে কিনা তা নিশ্চিত করা। তিনি ব্যাখ্যা করেন, কোনো জরুরি অবস্থা দেখা দিলে এটি কাজে আসতে পারে।
আগে চেক-ইন বা পরে চেকআউটের অনুরোধ না করা
অনেকেই ধরে নেন যে হোটেলের চেক-ইন এবং চেকআউটের সময় কঠোরভাবে নির্দিষ্ট। তবে এটি সব সময় সত্যি নয়। এর সহজ সমাধান হল বিনয়। সব সময় বিনীতভাবে জিজ্ঞাসা