বর্ষাকালে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি হয়ে উঠে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড়। সুন্দর বিশাল সুসজ্জিত হাউসবোটে করে অনেক সাচ্ছন্দ্যে উপভোগ করা যায় হাওড়ের বিশালতা। আর সাথে নিলাদ্রী লেক, যাদুকাটা নদী, সবুজে ঘেরা মেঘালয়ের পাহাড়, শিমুল বাগান, লাকমাছড়া, এসব অপরূপ সুন্দর জায়গাতো আছেই।
আরও পড়ুন- সৌন্দর্য ও সবুজের সমারহে ভরপুর `ভারতের দক্ষিণে`
বিগত ৪/৫ বছর ধরে টাঙ্গুয়ার হাওড় জনপ্রিয় হওয়া শুরু করেছে। ২০১৯ সাল পর্যন্ত টাঙ্গুয়ার হাওরে জনপ্রিয়তা ছিল স্ট্যান্ডার্ড এবং বাজেট ট্রিপকারীদের মধ্যে। কিন্তু ২০২০ থেকে টাঙ্গুয়ার হাওড়ের রূপে এসেছে আমূল পরিবর্তন। এখন শুধুমাত্র বাজেট ট্রাভেলার নয় - টাঙ্গুয়ার হাওড়ে এখন দেখা মেলে সব প্রিমিয়াম হাউসবোটের।
.png)
নৌকা তে থাকা, নৌকাতেই খাওয়া-দাওয়া, রান্নাবাড়া সেখানেই, ঘোরাফেরাও হয় এই নৌকা দিয়ে, এমনকি টয়লেটও নৌকার ভিতরে। এরকম ব্যতিক্রমধর্মী আয়োজন এর জন্য টাঙ্গুয়ার হাওড় এখন হালের ক্রেজ।
পরিবার অথবা বন্ধুবান্ধব নিয়ে রিলাক্স ভাবে দুইটি দিন কাটানোর একটি পার্ফেক্ট রেক্রিয়েশন প্ল্যান এই টাঙ্গুয়ার হাওড়,নীলাদ্রি লেক বারেকটিলা শিমুলবাগান ও জাদুকাটা নদী।
আরও পড়ুন- প্লাস্টিক বর্জ্যে আক্রান্ত সেন্টমার্টিন
ইসময়/আরএম/এমআরএম