সব সময় সব খানে


বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

আপনি পড়ছেন : টুরিজম

ছুটির আমেজে বান্দরবানে উপচে পড়া ভিড়


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-02
ছুটির আমেজে বান্দরবানে উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

প্রকৃতির অপরূপ লীলাভূমি পার্বত্য বান্দরবান এবারের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবকে ঘিরে টানা চারদিনের সরকারি ছুটিতে ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে পাহাড়ি কন্যা বান্দরবান

এই বর্ষা মৌসুমে পাহাড়ের প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে চারপাশে সবুজে মোড়ানো পাহাড় আর আঁকাবাঁকা পথে সামান্য বৃষ্টি নামলেই পাহাড়ের চূড়ায় মেঘে ভেলা দৃশ্য ধরা দেয় চোখে আকাশ আর পাহাড় মিলেমিশে সৃষ্টি করে অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্যপট বিশেষ করে প্রকৃতিপ্রেমীদের কাছে সময়ের পাহাড় হয়ে ওঠে অনন্য আকর্ষণ, তাইতো তারা ছুটে আসেন এই সৌন্দর্যের টানে

এদিকে সম্প্রতি পার্বত্য জেলা খাগড়াছড়িতে সহিংস ঘটনার কারণে পর্যটকরা সেদিক থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছেন ফলে আসন্ন পূজা ছুটিতে পাহাড়প্রেমী ভ্রমণপিপাসুরা বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন পর্যটন নগরী বান্দরবানকে ইতোমধ্যেই বান্দরবানের হোটেল, মোটেল কটেজগুলোতে সবগুলো কক্ষ বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন হোটেল-মোটেল ব্যবসায়ীরা

বান্দরবান শহরের আশপাশের জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে দেখা গেছে পর্যটকদের উপচেপড়া ভিড় নীলাচল, শৈলপ্রপাত, গোল্ডেন মন্দির এবং মেঘলা পর্যটন কেন্দ্রে ভ্রমণপিপাসুরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন খোলা জিপে টিম আকারে কিংবা বন্ধুদের সাথে মোটরবাইকে চেপে ছুটে যাচ্ছেন গন্তব্যের পথে পাহাড়ের চূড়ায় গোল টেবিলে বসে কেউ আড্ডায় মেতে উঠেছেন, কেউবা প্রকৃতির মনোরম বাতাসে নিজেকে হারিয়ে দিচ্ছেন চারপাশে অনেকেই পাহাড়ি সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছেন স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখতে দর্শনার্থীরা স্মৃতি হিসেবে ক্যামেরাবন্দি করে রাখছেন এমন দৃশ্য দেখা গেছে

বান্দরবানের মেঘলা পর্যটন স্পটে কথা হয় ঢাকা থেকে আসা ভ্রমণপিপাসু মোহাম্মদ জামাল উদ্দিনের সঙ্গে তিনি জানান, সময় পেলেই আমি বান্দরবানে ছুটে আসি প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য এখানে, না এলে কেউ তা উপলব্ধি করতে পারবেন না সত্যিই বাংলাদেশের প্রকৃতির আসল রূপ লুকিয়ে আছে এই পাহাড়ে আমার মনে হয়, স্বল্প বাজেটে ঘুরতে চাইলে বান্দরবানই সবচেয়ে উপযুক্ত জায়গা

আরেক পর্যটক রফিকুল আলম বলেন, এখনও বর্ষার রঙে পাহাড় ভরে আছে সবুজে ঝর্ণাগুলোও দারুণ রূপে ঝরছে রুপালি ঝর্ণায় গিয়ে দেখছি, স্রোতের মতো পানি উপরে থেকে টুপটাপ নেমে আসছে সেই শীতল পানিতে গা ভিজিয়ে এক অনন্য অনুভূতি পেয়েছি কয়েকদিনের এই ছুটিতে এমন মনোরম পরিবেশে ঘুরে বেড়ানো সত্যিই অসাধারণ আনন্দ দিয়েছে

জেলা আবাসিক হোটেল-মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেন, চলতি বছরে গত জুন রুমার বগালেক এবং থানচির তিন্দু তুমাতুঙ্গি এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এর পর থেকে ধীরে ধীরে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে রুমার সুউচ্চ পাহাড় কেওক্রাডং খোলার পর পহেলা অক্টোবর থেকে পর্যটক সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশাবাদী

তিনি আরও জানান, দুর্গাপূজা