সব সময় সব খানে


বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

আপনি পড়ছেন : টুরিজম

শরতের কাশফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়


হৃদয় খান

eshomoy.com || 2023-09-17 13:36:30
শরতের কাশফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়

শরতের কাশফুল অগোচরে হৃদয়ে দোলা দিয়ে যায় তরুণ-তরুণীর মনে। বৈকালিক সৌন্দর্য উপলব্ধি করতে এবং পরিবারের সাথে প্রাকৃতিক মনোরম পরিবেশে সময় কাটাতে দূর-দূরান্ত থেকে কাশফুল দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা।

আরও পড়ুন- বিএনপিকে রাজপথেই মোকাবেলা করা হবে : এনামুল হক শামীম

বিকেলে একগুচ্ছ কাশফুল স্নিগ্ধতার পরশ বুলিয়ে যায়, হাতের স্পর্শ পৌঁছে যায় হৃদয়ে। বিকেলগুলো শুধু কাশফুলের জন্যই হয়ে ওঠে মনোরম। নদীর ধারে, জলের ধারে, এই ফুল স্বমহিমায় নিজেদের জানান দিয়ে যায়।

বানিয়াচং উপজেলার পাশ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত জলসুখা এলাকায় নদীর ধারে সারি সারি কাশফুল ফুটে আছে। প্রাকৃতিক মনোরম বাতাসে ফুলগুলো একসাথে দোল খায়। সে দৃশ্য কতই না মনোরম! কাশফুলের নাম শুনেনি বা জীবনে একবার হলেও কাশফুল দেখেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। 

কাশফুল শরৎকালের অন্যতম রূপ-সৌন্দর্য বর্ধনকারী একটি ফুল। নদীর ধার ঘেঁষে কাশফুল বেড়ে ওঠে। নদীর ধার ছাড়াও বিভিন্ন জমিতে, মাঠেও কাশফুল দেখা যায়। আবার কোথাও কোথাও কাশফুল ফুটে বাগানের সৃষ্টি করতে দেখা যায়। প্রতিবছরই কাশফুল সংলগ্ন স্হানে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। 

কাশফুল স্হানে ঘুরতে আসা এক যুবক জানায়,কাশফুল যখন এদিক -ওদিকে মাথা নাড়ায় তখন মুগ্ধ না হয়ে থাকতে পারিনা। পরিবারের সাথে বিকালের এই অসাধারণ মূহুর্ত কাটাতে পেরে দারুণ অনুভূতি তৈরি হয়েছে।

আরও পড়ুন- সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ইসময়/আরএম/এমআরএম