সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শরীয়তপুর

বিএনপিকে রাজপথেই  মোকাবেলা করা হবে : এনামুল হক শামীম


রাব্বি ছৈয়াল - শরীয়তপুর প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-09-17 12:49:45
বিএনপিকে রাজপথেই  মোকাবেলা করা হবে : এনামুল হক শামীম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে  পন্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত   নৌকা মার্কার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় প্রধান অতিথির বক্তব্যে , পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি, বলেন, আগুন সন্ত্রাসীদের দল বিএনপিকে দেশের রাজপথে মোকাবিলা করা হবে। আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। 

আরও পড়ুন- সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এই সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। শেখ হাসিনাই প্রধান মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে। বিএনপির উদ্দেশ্যে   উপমন্ত্রী বলেন, আপনাদের (বিএনপি) যদি জনগণের ওপর আস্থা থাকে আসুন, নির্বাচনে অংশ নিন। 

নির্বাচনে অংশ নিয়ে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। কিন্তু নির্বাচনে তারা (বিএনপি) যাবে না। বিএনপি-জামায়াত এই অশুভ শক্তি তারা আসলে নির্বাচন চায় না। তারা জানে, জনগণ কখনো তাদের ক্ষমতায় আনবে না। উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায়  আসবেন। 

ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসাইন খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জোবায়দা হক অজন্তা, ধর্ম সম্পাদক শহিদুল ইসলাম শান্তু, উপ দপ্তর সম্পাদক তাহের জামান, সদস্য ও ইউপি চেয়ারম্যান আজিজ সরদার, ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন প্রমূখ। 

আরও পড়ুন- নেত্রকোনার মদনে আশ্রয়ণ প্রকল্পের ঘরে গরুর খামার

ইসময়/আরএম/এমআরএম