সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নেত্রকোনা

নেত্রকোনার মদনে আশ্রয়ণ প্রকল্পের ঘরে  গরুর খামার 


আলী আজগর পনির - নেত্রকোনা (ইসময়)

eshomoy.com || 2023-09-14 22:12:30
নেত্রকোনার মদনে আশ্রয়ণ প্রকল্পের ঘরে  গরুর খামার 

নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর জোর করে দখলে করে নিয়ে ,ঘরের ভিতরে গরুর ফার্ম দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক (ইউপি) সদস্য নজরুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে উপজেলা চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামে। 


(১৪ সেপ্টেম্বর) রোজ বৃহস্পতিবার সরজমিনে গিয়ে জানা যায়, প্রকৃত পক্ষে বরাদ্দ পাওয়ার যোগ্য ব্যক্তিরা আশ্রয়ন প্রকল্পের ভূমিহীনরা এখনও পায়নি ঘর।

আরও পড়ুন- শরীয়তপুর সখিপুরে পাঁচ হাজার পিছ ইয়াবা সহ আটক ২


উক্ত আশ্রয়ন প্রকল্পের ২টি ঘর সাবেক (ইউপি) সদস্য নজরুল মিয়া নিজ দখলে গরুর ফার্ম দেওয়ার জন্য  নিজেদের পরিবারের লোকজনের নামে বরাদ্দ নিয়েছিলেন ইউপি সদস্য থাকা অবস্থায়, জানায় গুচ্ছগ্রামবাসী। উপজেলা ভূমি অফিস  সূত্রে ও স্থানীয় লোক মারফত জানা যায় ,সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চানগাঁও রত্নপুর গ্রামে  সরকারি জায়গায় ভূমিহীনদের জন্য ৭০টি ঘর নির্মাণ করে সরকার। এদিকে  সরকারি জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের ভিতরের ফ্লোর ভেঙ্গে গরুর ফার্মের জন্য নির্মাণ করেছে গরুর খাবারের সারি সার পাত্র সাবেক (ইউপি) সদস্য নজরুল মিয়া।


এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য নজরুল মিয়া জানান, আশ্রয়ন প্রকল্পের ঘরের মালিক আমার শালিকা দেলোয়ারা, সে মদন পৌরসভায় জায়গা ক্রয় করে নিজ বাসা নির্মাণ করায়, তার অনুমতি নিয়ে ঘরের ভিতরে ফ্লোর ভেঙ্গে গরুর জন্য খামার করেছি।

এর বিষয়ে উপজেলা চানগাঁও  ইউনিয়নের ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা  (তহশীলদার) রূপক চন্দ্র সরকার তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের ঘর ভেঙ্গে যদি কেউ গরুর ফার্ম করে থাকে, তবে তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা গ্রহণ করা।

আরও পড়ুন- গলাচিপায় সরকারী জমি দখল মুক্ত করলেন ইউএনও


ইসময়/আরএম/এমআরএম