সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শরীয়তপুর

শরীয়তপুর সখিপুরে পাঁচ হাজার  পিছ ইয়াবা সহ আটক ২


রাব্বি ছৈয়াল - শরীয়তপুর প্রতিনিধি (ইসময়) 

eshomoy.com || 2023-09-14 22:05:45
শরীয়তপুর সখিপুরে পাঁচ হাজার  পিছ ইয়াবা সহ আটক ২

শরীয়তপুর সখিপুরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চরসেনসাস ইউনিয়নের পূর্ব বালাকান্দির একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আরও পড়ুন-  গলাচিপায় সরকারী জমি দখল মুক্ত করলেন ইউএনও

গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার  অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া থানার দক্ষিণ ডেপসা এলাকার আলি জোহার ছেলে  সফুর (২৭) ও বরিশালের মুলাদী থানার উত্তর বালিয়াতলি এলাকার মোকসেদ ফকিরের ছেলে ফিরোজ (৩৮)।

অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে।

আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেয়ন করা হবে।  এবং এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন- মৌলভীবাজার জেলা প্রশাসকের জিআর বরাদ্দে হরিলুট

ইসময়/আরএম/এমআরএম