সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ১, ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : নেত্রকোনা

পুলিশ কনস্টেবল হত্যার প্রতিবাদে দৃষ্টান্ত মুলক বিচার দাবিতে বিক্ষোভ মিছিল


আলী আজগর (পনির),নেত্রকোনা প্রতিনিধি

eshomoy.com || 2023-10-30 17:24:15
পুলিশ কনস্টেবল হত্যার প্রতিবাদে দৃষ্টান্ত মুলক বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

গত ২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি-জামায়াতের সমাবেশে সংঘর্ষে পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিনুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনার মদন উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোজ সোমবার ( ৩০ অক্টোবর) মদন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। 

এ সময় মদন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মদন উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্যপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌসের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-ঢাকায় রাজনৈতিক অস্থিরতা বিষয়ে পশ্চিমাদের উদ্বেগ প্রকাশ

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ (সভাপতি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক কাছু মিয়া, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইফতেখার আলম চৌধুরী আজাদ ও সন্তান কমান্ডের সকল নেতৃবৃন্দসহ সকল সদস্য। 


 
পরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এতে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, বিশেষ অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,  বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক কাছু মিয়া, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইফতেখার আলম চৌধুরী আজাদ ও বীর মুক্তিযোদ্ধা চদ্দু মিয়া সহ অন্যান্য প্রমুখ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্যপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি
হেলাল উদ্দিন তালুকদার তিনি বলেন, নিহত পুলিশ সদস্য একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।

একটা স্বাধীন রাষ্ট্রে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে সরকারের পেশাগত দায়িত্ব পালনকালে  নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এরই সাথে অবিলম্বে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।পাশাপাশি নিহতের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সরকারের প্রতি বিশেষ ভাবে আহ্বান জানান তিনি। 

প্রসঙ্গত, নিহত পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দার আলী মোল্লার ছেলে। গত ২৮শে অক্টোবর ঢাকায় পেশাগত দায়িত্বপালনকালে পুলিশ বিএনপি-জামায়াতের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। 

আরও পড়ুন-টানেল উদ্বোধন: চট্টগ্রামজুড়ে সাজ সাজ রব

ইসময়/একে/এমআরএম