সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নেত্রকোনা

নেত্রকোনায় ছিনতাই কারীদের গণ ধোলাইয়ের পর পুলিশে সোপর্দ


শামীম আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি

eshomoy.com || 2023-10-30 20:00:45
নেত্রকোনায় ছিনতাই কারীদের গণ ধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে গণধোলাই খেতে হয় ছিনতাইকারীদের ।২৮ শে অক্টোবর রোজ শনিবার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানি গ্রামের পশ্চিম পাড়ার বিল্লাল মিয়ার ছেলে শুভ্র মিয়া (১৮) প্রতিদিনের ন্যায় অটো রিক্সা নিয়ে বের হয়।

যাত্রীবেসী ছিনতাই কারী তিন জন, সোহাগ (২৪) পিতাঃ মোঃ হাকিম সাঃ আজমপুর ধলা তাড়াইল, কিশোরগঞ্জ, খাইরুল ইসলাম (২৮) পিতা মৃত জজ মিয়া সরিষাহাটি ও রায়হান ওরফে সুমন পিতা মৃত মোজাম্মেল সাং মারওয়া খালী, উভয় এর থানা ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ।

আরও পড়ুন-বিএনপির অবরোধে ইবির সকল পরীক্ষা স্থগিত

আনুমানিক দুপুর ০১ঃ০০ টার সময় কাইটাল বাজার থেকে কেন্দুয়া চিরাং পর্যন্ত গাড়ী ভাড়া নেয়। চিরাং যাওয়ার পূর্বে, যাত্রীবেসী ছিনতাই কারীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে চিরাং বাজার থেকে ৩০০ গজ পুর্বদিকে চিথোলিয়া পালবাড়ির দিকে যায়।

ছিনতাই কারীরা পূর্বপরিকল্পনা মতে ড্রাইভারকে চেতনা নাশক ঔষধ মিশিয়ে জুস খাওয়ায়।ড্রাইভার ধীরে ধীরে অজ্ঞান হতে থাকলে গাড়ী ছিনিয়ে নেওয়ার  চেষ্টা করে।

ড্রাইভার শুভ্র মিয়া প্রানপণ সংগ্রাম করেও ঠিক থাকতে না পারলে, তিনজন মিলে কিল ঘুষি মেরে গাড়ি থেকে ধানের জমিতে ফেলে দেয় তাকে।

এলাকাবাসী মোঃ মোবারক মিয়া (৩২) পিতা মোঃ আজিজ মিয়া সাঃ চিথোলিয়া ও জুয়েল মিয়া (৩০) পিতা বকুল মিয়া সাং পালবাড়ী উভয় এর থানা ( কেন্দুয়া- নেত্রকোনা ) বিষয়টি টের পেয়ে এগিয়ে আসে এবং প্রতিরোধ করে আরও লোকজনের সহযোগীতায় ছিনতাইকারীদের ধরতে সক্ষম হয়।

তাদের গণ ধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। শুভ্র মিয়া কেন্দুয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উক্ত ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন-নবীগঞ্জে যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ৩০

ইসময়/একে/এমআরএম